বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত কয়েক মাসে ভারতীয় দলের (Indian Cricket Team) একাধিক ক্রিকেটার চোটের কারণে বড় সময়ের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ সুস্থ হয়ে দলে ফিরেছেন, আবার কেউ কেউ অনির্দিষ্টকালের জন্য ২২ গজ থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছেন। গোটা বিষয়টি নিয়ে অত্যন্ত চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এই বিষয়টি নিয়ে একেবারেই সন্তুষ্ট নন ভারতীয় দলের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী শ্রীলঙ্কা সফরের পরেই ভারতীয় দলের ফিজিওথেরাপিস্ট কমলেশ জৈনের সঙ্গে থাকা চুক্তি বাতিল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তিনি বর্তমানে তাঁর নোটিশ পিরিয়ড বা চুক্তির শেষ সময়টুকু পার করছেন। বিসিসিআই তাদের মেডিকেল ও সাপোর্ট স্টাফদের মধ্যে রদবদল আনার পরিকল্পনা করায় শীঘ্রই এই শূন্যপদটি পূরণ করা হবে বলে আশা করা হচ্ছে।

ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের চোট ও ফিটনেস সংক্রান্ত উদ্বেগজনক পরিস্থিতির জেরে কমলেশ জৈনের ভূমিকা ও কাজ নিয়ে প্রশ্ন তুলছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, নীতিন প্যাটেলের জায়গায় গত ২০২২ সাল থেকে তিনি দলের প্রধান ফিজিওথেরাপিস্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন।
আরও পড়ুন: ব্যাটে ছুটছে রানের বন্যা! এবার ভারতীয় টেস্ট দলে গম্ভীরের মাথাব্যাথা বাড়াতে চলেছেন এই তারকা
সুনীল গাভাস্কার, হরভজন সিং-দের মতো তারকারা বারবার ভারতীয় দলের তারকাদের চোটের কবলে পড়ার বিষয়টি সকলের নজরে আনার চেষ্টা করেছেন। কোথাও যে একটা ভুল হচ্ছে ভারতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস পর্যবেক্ষণ এবং বিশ্লেষণে তা এই তারকা ক্রিকেটাররা আগেই উল্লেখ করেছিলেন।
আরও পড়ুন: কেন ভারতের চেয়ে ইংল্যান্ডে বেশি সময় কাটান বিরাট কোহলি? সামনে এলো বড় সত্যি
বর্তমানে হার্দিক পান্ডিয়ার মত তারকা ক্রিকেটার সহ আরও বেশ কিছু খেলোয়াড় চোটের জন্য ২২ গজ থেকে দূরে রয়েছেন। আগামী বিশ্বকাপের আগে দলের ফিটনেস সংক্রান্ত বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কোনও হালকা পদক্ষেপ নিতে চায় না। তাই এই বিষয়টির উপর যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে













