হাইকোর্টের রায়কে সরাসরি চ্যালেঞ্জ! এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য, কোন মামলায়?

Published on:

Published on:

supreme court(22)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মুর্শিদাবাদের বেলডাঙা (Bebeldanga chaos) এলাকায় সাম্প্রতিক অশান্তির জল আগেই গড়িয়েছিল হাই কোর্ট (Calcutta High Court) অব্দি। জনস্বার্থ মামলায় আদালতের নির্দেশ ছিল, কেন্দ্র যদি চায় তাহলে এনআইএ তদন্ত করাতে পারে। এরপরই কেন্দ্রের নির্দেশে বেলডাঙা কাণ্ডে তদন্ত হাতে নেয় NIA. ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন আধিকারিকরা। এরই মধ্যে শোনা যাচ্ছে, কলকাতা হাই কোর্টের এনআইএ নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হতে চলেছে।

এনআইএ নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য | Supreme Court

সম্প্রতি ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙা। অভিযোগ ছিল, ওই শ্রমিককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকের মৃতদেহ জেলায় ফিরতেই উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের বেলডাঙা এলাকায়। ভাঙচুর, রেল অবরোধ, জাতীয় সড়কে বিক্ষোভ থেকে শুরু করে কর্মরত সাংবাদিকদের মারধর কিছুই বাদ যায়নি। অশান্তির খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন একাধিক সাংবাদিক। গণমাধ্যমকর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে, যা পরিস্থিতিকে আরও গুরুতর করে তোলে।

অশান্তি এই পর্যায়ে পৌঁছে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। বেলডাঙার অশান্তির ঘটনায় কলকাতা হাই কোর্টে দায়ের হয় একের পর এক জনস্বার্থ মামলা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আদালতে যান। মামলাকারীদের পক্ষে ঘটনার তদন্তে এনআইএ তদন্তের দাবি জানানো হল তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জানিয়েছিল, কেন্দ্র চাইলে এনআইএ তদন্ত হোক। একইসাথে রাজ্য সরকারকে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করার নির্দেশও দেয় হাইকোর্ট।

Supreme Court

আরও পড়ুন: নির্দেশ অমান্য করার ফল! রাজ্যের ৬৮ হাজার সরকারি কর্মীর বেতন বন্ধ করে দিল সরকার

শুনানিতে প্রধান বিচারপতি নিজের পর্যবেক্ষণে জানান, ওই এলাকায় একাধিকবার হিংসার অভিযোগ সামনে এসেছে। পুলিস এবং সরকারি সম্পত্তির উপরে হামলা হয়েছে। ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ চলেছে, এগুলি কোনোটাই অস্বীকার করা যায় না। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বেলডাঙার অশান্তির ঘটনার তদন্তভার গ্রহণ করে NIA। তদন্ত শুরু করতে ঘটনাস্থলে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। মুর্শিদাবাদ জেলা পুলিসের হাতে থাকা সমস্ত নথি ইতিমধ্যেই এনআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে আদালতের নির্দেশ মতো। এরই মধ্যে এবার এনআইএ তদন্ত শুরু হতেই জানা যাচ্ছে রাজ্য সুপ্রিম দ্বারস্থ হবে।