নির্দেশ অমান্য করার ফল! রাজ্যের ৬৮ হাজার সরকারি কর্মীর বেতন বন্ধ করে দিল সরকার

Published on:

Published on:

Government Employees(40)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আগেও বারংবার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তবে কাজ না হওয়ায় একসঙ্গে ৬৮ হাজার ২৩৬ জন সরকারি কর্মীর (Government Employees) বেতন আটকে রাখল রাজ্য সরকার। স্বাভাবিকভাবেই সমস্যায় বিপুল সংখ্যক কর্মী। কিন্তু ঠিক কী কারণে বেতন আটকে রাখা হয়েছে। নতুন মাস পড়লেও কেন বেতন আসছে না তাঁদের?

কেন আটকে দেওয়া হল কর্মীদের বেতন? Government Employees

জানিয়ে রাখি, মোট ৬৮ হাজার ২৩৬ জন কর্মীর জানুয়ারি মাসের বেতন আটকে রাখা হয়েছে সরকার তরফে। তবে এ রাজ্য নয়, ঘটনাস্থল উত্তরপ্রদেশ। যোগী সরকার, একবারে এত সংখ্যক সরকারি কর্মীদের বেতন আটকে রাখার কঠোর সিদ্ধান্ত নিয়েছে। কারণ হিসেবে জানা গিয়েছে, এই কর্মীরা নিজেদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ জানাননি।

সরকার তরফে বলা হয়েছিল, সরকারি পোর্টালে সমস্ত স্থায়ী এবং অস্থায়ী সম্পদের বিস্তারিত জানাতে হবে। তবে নির্দেশ না মানায় বেতন আটকে রাখার পথে হাঁটে সরকার। যদিও রাজ্য সরকারের এই নির্দেশ নতুন নয়, এর আগে সময়সীমা একাধিকবার বাড়ানো হয়। ৩১ ডিসেম্বর লাস্ট ডেডলাইন দেওয়া হয়েছিল।

যারা ৩১ ডিসেম্বরের মধ্যে তথ্য আপলোড করেননি, তাদের ৩১ জানুয়ারির মধ্যে নিজেদের স্থাবর-অস্থাবর সম্পত্তি জানাতে বলেছিল সরকার।। তবে তারপরও নির্দেশ না মানায় এবার বেতন আটকে দেওয়া হল লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর। সরকার তরফে জানানো হয়েছে, যতদিন পর্যন্ত তারা সম্পত্তির হিসাব প্রকাশ করবেন না, ততদিন তাদের বেতন আটকে রাখা হবে।

উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীর সংখ্যা ১৭.৮৮ লাখেরও বেশি। সরকারি নির্দেশ না মানায় তাদের একাংশ অগস্টের বেতন পাননি বলে জানা গিয়েছে। ইউপি সরকারের তরফে জানানো হয়েছে, তারা দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে। সরকারি কর্মীদের মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে রাজ্যের সমস্ত কর্মীদের স্থাবর-অস্থাবর সম্পত্তি জানাতে হয় বছর শেষে। যদি কেউ সেই নিয়ম অমান্য করেন তাহলে তাদের বিরুদ্ধে বিচার-বিভাগীয় তদন্ত হবে।

Government Employees(38)

আরও পড়ুন: হঠাৎ মিষ্টি ক্রেভিং? গুঁড়ো দুধ আর ময়দায় মাত্র ১৫ মিনিটেই মালপোয়া বানিয়ে ফেলুন, দেখুন রেসিপি

দুর্নীতি রুখতেই কড়া অবস্থান নিয়েছে উত্তর প্রদেশের সরকার। রাজ্যের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পোর্টালেই সরকারি কর্মীদের যাবতীয় তথ্য আপলোড করা হয়। সরকারি পোর্টাল – মানব সম্পদ -তে নিজেদের স্থাবর এবং অস্থাবর সম্পদ ঘোষণা করতে হবে সরকারি কর্মীদের। যারা এই কাজ করবেন না তাদের বেতন দেওয়া হবে না।