বাংলা হান্ট ডেস্ক: মালপোয়া খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কম আছে। তবে এই ধরনের মিষ্টি তৈরি করতে গেলে নানান রকমের উপকরণের প্রয়োজন হয়। কিন্তু আপনি যদি মাত্র ১৫ মিনিটে মালপোয়া বানাতে চান, তাহলে আজকে প্রতিবেদনটা আপনার জন্য। দেখে নিন কিভাবে বানাবেন সহজেই নরম তুলতুলে মালপোয়া (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু মালপোয়া (Recipe)
আজকালকার দিনে ব্যস্ততার মধ্যে বাড়িতে পিঠে বানানো কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। তবে, আপনি যদি মা-ঠাকুমাদের হাতের তৈরি নরম মালপোয়া খেতে চান, তাহলে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু মালপোয়া। রেসিপি (Recipe) দেখে নিন।

আরও পড়ুন: কলকাতার যাতায়াতে বড় বদল! শিয়ালদা শাখায় চারটি নতুন রুট তৈরির ঘোষণা রেলের
উপকরণ
ময়দা – ১ কাপ
গুঁড়ো দুধ – ১ কাপ
সুজি – ২ টেবিল চামচ
চিনি – ২ টেবিল চামচ (ব্যাটারের জন্য)
মৌরি – ১ চা চামচ
এলাচ গুঁড়ো – ১/২ চা চামচ
হালকা গরম জল বা দুধ – প্রয়োজনমতো
ঘি – ভাজার জন্য (চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন)
চিনি – দেড় কাপ
জল – ১ কাপ
ছোট এলাচ – ৩-৪টি
প্রণালী: প্রথমে একটি পাত্রে চিনি ও জল ভালো করে ফুটিয়ে নিন। রস ফুটে উঠলে এলাচ দিয়ে দিন। রস খুব বেশি ঘন করবেন না। এরপর মালপোয়ার ব্যাটার তৈরি করুন। এরজন্য একটি বড় পাত্রে ময়দা, গুঁড়ো দুধ, সুজি, চিনি, মৌরি এবং এলাচ গুঁড়ো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। তারপর তাতে অল্প অল্প করে হালকা গরম দুধ মেশাতে থাকুন। এরপর এক সঙ্গে ঢালবেন না, তা হলে দানা বেঁধে যেতে পারে। এবার খুব ভালো করে ফেটিয়ে একটি মসৃণ ব্যাটার তৈরি করে নিন। লক্ষ্য রাখবেন যেন কোনও দলা বা লাম্পস না থাকে। এরপর ওই মিশ্রণটি ১৫-২০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। সুজি সেট হওয়ার পর ব্যাটার খুব ঘন মনে হলে সামান্য দুধ দিয়ে ঘনত্ব ঠিক করে নিন। এবার একটি চ্যাপ্টা তলাবিশিষ্ট ফ্রাইং প্যানে তেল বা ঘি গরম করুন। মনে রাখবেন মালপোয়া ডুবো তেলে ভাজতে হবে। আবার বেশি তেল হলেও ভাজা ভালো হবে না। তারপর তেল মাঝারি গরম হলে এক হাতা ব্যাটার নিয়ে প্যানের মাঝখানে ঢালুন। আঁচ মাঝারি রেখেই মালপোয়ার দুই পিঠ লালচে সোনালি করে ভেজে নিন। এবার ভাজা হয়ে গেলে মালপোয়া তেল থেকে তুলে কয়েক সেকেন্ড রেখে বাড়তি তেল ঝরিয়ে নিন। এরপর সরাসরি গরম চিনির রসে দিয়ে দিন। ২-৩ মিনিট রসে ডুবিয়ে রাখার পর তুলে প্লেটে সাজান। এরপর পরিবেশন করুন (Recipe)।












