কলকাতার যাতায়াতে বড় বদল! শিয়ালদা শাখায় চারটি নতুন রুট তৈরির ঘোষণা রেলের

Published on:

Published on:

Indian Railways four new routes are planned on the Sealdah branch
Follow

বাংলা হান্ট ডেস্ক: নিত্যযাত্রীদের জন্য রয়েছে সুখবর। শিয়ালদহ থেকে রেল (Indian Railways) যোগাযোগ হতে চলেছে আরও উন্নত। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা ও নদীয়া জেলার সীমান্ত অঞ্চলগুলির উন্নয়নের জন্য এবার চারটি রেল প্রকল্প পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা রাজ্যের আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে। জেনে নিন এই নতুন লাইন গুলো চালু হলে সীমান্তবর্তী গ্রামীণ এলাকার কোথাকার মানুষ এর সুবিধা পাবেন।

নিত্যযাত্রীদের স্বস্তি, শিয়ালদা শাখায় চারটি নতুন রুটের পরিকল্পনা (Indian Railways)

রেলের তরফ থেকে জানানো হয়েছে, শিয়ালদহ ডিভিশনের আওতায় এবার যে নতুন চারটি রূপ তৈরি হবে সেগুলি হল-

বনগাঁ – পোড়ামহেশতলা, যার দৈর্ঘ্য হবে ২০ কিলোমিটার।
বনগাঁ – চাঁদাবাজার, যার দৈর্ঘ্য হবে ৫ কিলোমিটার।
চাঁদাবাজার – বাগদা, যার দৈর্ঘ্য হবে ১৩.৮ কিলোমিটার এবং
রানাঘাটের আরংঘাটা – দত্তফুলিয়া, যার দৈর্ঘ্য হবে ৮.১৭ কিলোমিটার।

Indian Railways four new routes are planned on the Sealdah branch

আরও পড়ুন: সবজির আড়ালে পাচার হচ্ছে মাদক! কোটি টাকার গাঁজা উদ্ধার হল বাংলার এই জেলায়

আর এই চারটি রুট মিলিয়ে উত্তর ২৪ পরগনা এবং নদীয়া জেলার বিস্তীর্ণ এলাকার মানুষরা যে উপকৃত হবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এছাড়াও ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই অঞ্চলগুলোতে রেল যোগাযোগ চালু হলে ব্যবসা থেকে শুরু করে কৃষিপণ্য, পরিবহন বা যাতায়াতে বিরাট সুবিধা আসবে বলেই মনে করা হচ্ছে।

বিশেষ করে পেট্রাপোল ল্যান্ড পোর্ট কেন্দ্রিক সীমান্ত বাণিজ্য এবার আরও উন্নত হবে। আর রেলের পরিকল্পনা অনুযায়ী, বনগাঁ জংশন থেকে চাঁদাবাজার পর্যন্ত সরাসরি রেল সংযোগ গড়ে তোলা হবে (Indian Railways)।