সবজির আড়ালে পাচার হচ্ছে মাদক! কোটি টাকার গাঁজা উদ্ধার হল বাংলার এই জেলায়

Updated on:

Updated on:

Barasat police recovered cannabis from drug trafficking ring
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতের মরশুমে হরেক রকমের সবজি পিছনের বস্তার পিছনে থাকতো একাধিক বস্তা। আর এবার সেই গাড়িগুলি আড়ালেই চলত পাচার। গোপন সুত্রার খবর পেয়ে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। আর সেই সবজি বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালাতেই হতবাক তদন্তকারীদের অনেকেই। কারণ সেখানে থরে থরে সাজিয়ে আছে বিপুল পরিমাণে গাঁজা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বারাসতে (Barasat)। এই ঘটনার পর আটক করা হয় ওই গাড়িটিকে। এবং অনুমান করা হচ্ছে বাজারদরে কয়েক কোটি টাকার মাদক ওই গাড়িতে ছিল।

মাদক পাচার চক্রের হদিস, বারাসতে গাঁজা উদ্ধার পুলিশের (Barasat)

সূত্রের খবর, সবজির গাড়ির আড়ালে গাঁজা পাচার! গোপন সূত্রে এমন খবর পেয়ে বারাসত (Barasat) থেকে ১১বস্তা গাঁজা উদ্ধার করে দু’জনকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ। এই ঘটনায় সোমবার সকালে একটি সবজি বোঝাই ট্রাক উত্তরবঙ্গের দিক থেকে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল।

Barasat police recovered cannabis from drug trafficking ring

আরও পড়ুন: শবে বরাতের রাতে কলকাতায় পণ্যবাহী গাড়ি চলাচলে বিধিনিষেধ, জানাল ট্রাফিক বিভাগ

সেই ট্রাকেই গাঁজা পাচার হচ্ছে। গোপন সূত্রে এমন খবর পেয়ে বারাসতের ময়না এলাকায় শুরু হয় নাকাবন্দি। রাজ্য পুলিশের এসটিএফের তরফে অভিযান চালানো হয়।

ওই এলাকায় ট্রাকটি এলেই সেটিকে দাঁড় করায় তদন্তকারীরা। দেখা যায়, ট্রাকের ভিতর থরে থরে সাজানো আছে আলু, কপি-সহ অন্যান্য সবজির বস্তা। সেসব বস্তার নিচেই লুকিয়ে রাখা ছিল ওই বিপুল পরিমাণ মাদক। ট্রাকটি থেকে মোট ১১টি গাজা ভর্তি বস্তা উদ্ধার হয়েছে।

এরপরই ট্রাকটি আটক করে চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রের বাকিদের সম্পর্কে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এটি একটি বড় সাফল্য বলেই মনে করছেন তদন্তকারীরা (Barasat)।