বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত দুই বছরে আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স ছিল নিখুঁত। তাকে ভারতীয় দলে (Indian Cricket Team) ফেরানোর দাবি করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেই অনুযায়ী নিউজিল্যান্ড সফরের ভারতীয় টি-টোয়েন্টি দলে তার প্রত্যাবর্তন ঘটে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে দলে ফেরালেও কিউয়িদের বিরুদ্ধে (New Zealand vs India) সিরিজে তার ওপর রাখা আস্থার দাম দিতে আপাতত ব্যর্থ তারকা ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)।
নীল জার্সিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের অ্যাওয়ে টি-টোয়েন্টি সিরিজে ভুবনেশ্বর কুমারের প্রত্যাবর্তন আশাপ্রদ হয়নি ভারতীয় দলের জন্য। প্রথম দুই ম্যাচে তিনি ৮ ওভার বোলিং করে ৯৯ রান খরচ করেছেন। নিজের টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারে একটিও নো বল না করা ভুবি দলে ফেরার পর দুটি নো বল করেছেন দলে ফেরার পর। দুই ম্যাচ মিলিয়ে তার ঝুলিতে এসেছে কেবল একটি উইকেট। দ্রুত ছন্দে না ফিরলে এই সিরিজের পর ফের একবার তাকে বাতিলের খাতায় চলে ফেলে পারেন অধিনায়ক শ্রেয়স আইয়ার।

কিন্তু কেন এই অবস্থা ভুবনেশ্বর কুমারের? এই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছেন প্রাক্তন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেছেন, “ভুবির বোলিংয়ে কিছু ক্ষেত্রে ঘাটতি দেখা যাচ্ছে। আমি তাকে সমর্থন জানিয়েছিলাম এবং চেয়েছিলাম সে যেন আবার ছন্দে ফিরে আসুক, কিন্তু সে যদি ১২৯-১৩০ কিমি/ঘণ্টা গতিতে বল করে, তবে তার জন্য কাজটা কঠিন হয়ে পড়বে। বলকে দুদিকেই সুইং করানোর দক্ষতা তার আছে, কিন্তু তাকে অন্তত ১৩৪-১৩৫-১৩৬ কিমি/ঘণ্টা গতিতে বল করতে হবে। এই গতিতে বল করতে পারলে তার কার্যকারিতা দ্বিগুণ হয়ে যাবে। তবে বর্তমানে এমনটা ঘটছে না। আমার মনে হয়েছে, তার বোলিংয়ের গতি কিছুটা কম ছিল।”
আরও পড়ুন: ফিটনেসের দৌড়ে গত ৪ বছরে কোহলিকেও টেক্কা দিয়েছেন রোহিত শর্মা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান
অনেকেই মনে করছেন যে আইপিএলে আরসিবির জার্সিতে সাফল্য পেলেও ভারতীয় দলে খেলার চাপ আর ৩৬ বছর বয়সে এসে নেওয়ার মতো ক্ষমতা নেই ভুবনেশ্বর কুমারের। তবে সেই দাবি উড়িয়ে দিয়েছেন প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক দীনেশ কার্তিক। নিজের পুরোনো সতীর্থর ওপর পূর্ণ বিশ্বাস রাখছেন কার্তিক। এই বয়সে এসে যদি একজন ভারতীয় দলে ফিরে আসতে পারে তাহলে তার দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন থাকা উচিত নয় বলে মনে করেন কার্তিক।
আরও পড়ুন: বড় সমস্যা মিটলো ভারতীয় দলের! হার্দিক পান্ডিয়ার অভাব ঢাকতে দুই ক্রিকেটারকে কাজে লাগাবেন গম্ভীর
নিজের বক্তব্যে প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার বলেছেন, “ভুবনেশ্বর কুমার প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। তবে তিনি মাত্র কয়েকটি ম্যাচই খেলেছেন। আমাদের ভারতীয়দের মধ্যে খুব দ্রুত ধৈর্য হারানোর প্রবণতা রয়েছে। আমরাই চেয়েছিলাম তাকে দলে নেওয়া হোক, যে কোনও মূল্যে চেয়েছিলাম; আর এখন দুটি ম্যাচে খারাপ পারফর্ম করায় সবাই যেন দিশেহারা হয়ে পড়েছে। অনেকে তাকে নিয়ে ট্রল করছেন যে, সে কেবল আইপিএলে আরসিবির হয়েই ভালো খেলতে পারে, এটি সম্পূর্ণ বাজে কথা। সে মাত্র কয়েকটি ম্যাচ খেলেছে, তাই অহেতুক বাড়াবাড়ি করবেন না। এখানেই সব শেষ হয়ে যায়নি। ৩৬ বছর বয়সে, ৪ বছর পর যদি তিনি ফিরে আসতে পারেন, তবে নিশ্চিতভাবেই তিনি দ্রুত ঘুরে দাঁড়াতে পারবেন। তার সক্ষমতার ওপর আমার পূর্ণ আস্থা আছে; একই সঙ্গে আমাদের খেলোয়াড়দের প্রতি ধৈর্যশীল হওয়া প্রয়োজন।”














