Durga Puja 2026 Live Updates

ফিটনেসের দৌড়ে গত ৪ বছরে কোহলিকেও টেক্কা দিয়েছেন রোহিত শর্মা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতীয় দলের (Indian Cricket Team) হয়ে কেবলমাত্র ওডিআই ফরম্যাটেই মাঠে নামেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। কিছুদিন আগেও দুই তারকার আগামী ওডিআই বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছিলেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। বিশেষ করে বছরের শুরুতে খুব একটা ভালো ছন্দে না থাকায় রোহিত শর্মাকে চূড়ান্ত সমালোচনার মুখোমুখি হতে হচ্ছিলো। কিন্তু পারফরম্যান্সের মধ্যে দিয়ে তাদেরকে চুপ করিয়ে দিয়েছেন হিটম্যান।

কিছু সময় আগেও রোহিত শর্মার ফিটনেস নিয়ে চূড়ান্ত সমালোচনা করতেন নিন্দুকেরা। কিন্তু পরিসংখ্যানের দিক দিয়ে এখন দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের সবথেকে ফিট ক্রিকেটার হচ্ছেন রোহিত শর্মা। এমনকি এই বিশেষ ক্ষেত্রে তিনি টেক্কা দিচ্ছেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ফিট ক্রিকেটার হিসেবে পরিচিত বিরাট কোহলিকে।

পরিসংখ্যান বলছে যে রোহিত শর্মা ইনজুরির‌ কারণে শেষ ৪ বছরে মাত্র জাতীয় দলের জার্সিতে মাত্র ৪ টি ম্যাচ মাঠে নামতে পারেননি। এই একই সময়ের মধ্যে এই একই তালিকায় থাকা বিরাট কোহলি শেষ ৪ বছরে মিস করেছেন ৬ টি ম্যাচ। এইদিকে প্রাক্তন ভারতীয় নির্বাচক অজিত আগরকরকে ভুল প্রমাণিত করে রোহিত শর্মা সবথেকে বেশি উন্নতি করেছেন ফিটনেসে।

আরও পড়ুন: ব্যাট হাতে অনবদ্য ছন্দে, তাও এই তারকাকে সুযোগ দিচ্ছেন না গম্ভীর! কবে চোখ খুলবে BCCI-এর

এরপরেই রোহিত শর্মার প্রসঙ্গে নিজের বক্তব্যে বিসিসিআই সভাপতি বলেছেন, “আমার দৃষ্টিতে, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে শারীরিক সক্ষমতা ও পারফরম্যান্সই হওয়া উচিত মূল মাপকাঠি। বয়স কোনওভাবেই আলোচ্য বিষয় নয়। কেউ যদি মাঠে নামার জন্য পুরোপুরি ফিট থাকেন এবং দেশের হয়ে ভালো পারফর্ম করে ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, তবে একমাত্র সেই বিষয়টির ওপরই আমাদের গুরুত্ব দেওয়া উচিত।”

আরও পড়ুন: কোহলি, বুমরাকে টপকে শীর্ষে শুভমান গিল! আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই এই রেকর্ড

এই বক্তব্যের মধ্যে দিয়ে আগামী ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মার ভারতীয় দলে থাকার বিষয়টিতে একপ্রকার সিলমোহর দিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে ব্যাট হাতে করেন ২২৫ রান। ৭৫ গড়ে ও ১১৫.৩৮ স্ট্রাইক রেট সহ ব্যাটিং করেছেন তিনি। একটি শতরানের পাশাপাশি ৯২ রানের একটি ইনিংসও এসেছিল তার ব্যাট থেকে। এর থেকে বোঝা যাচ্ছে ফিটনেসের পাশাপাশি রোহিতের ফর্মে থাকা নিয়েও কোনও সন্দেহ নেই।