বিধবা ভাতা পেতে কোথায় আবেদন করবেন? কোন কোন নথি লাগবে, রইল সম্পূর্ণ গাইড

Published on:

Published on:

Bidhoba Bhata what documents are required to receive
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিধবা ভাতা (Bidhoba Bhata) প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিধবা মহিলাদের মাসে মাসে আর্থিক সহায়তা দেয় সরকার। সম্প্রতি এই প্রকল্পের ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে। যদিও বিধবা ভাতার জন্য কোথায়, কীভাবে আবেদন করতে হয় তা অজানা থাকায় অনেক মহিলাই এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হন। আজকের প্রতিবেদনে সেসব তথ্য তুলে ধরা হল।

বিধবা ভাতার টাকা পেতে কী কী কাগজ লাগবে? (Bidhoba Bhata)

পশ্চিমবঙ্গ বিধবা ভাতা প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্প, যা স্বামীর মৃত্যুর পর আর্থিক সঙ্কটে থাকা বিধবা মহিলাদের জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য বিধবা উপভোক্তাদের প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

কীভাবে আবেদন করবেন
আপনি যদি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হয়, তাহলে আপনার সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করুন। আর পুরসভার বাসিন্দা হলে পুর অফিসে আবেদনপত্র সংগ্রহ করুন।

Bidhoba Bhata what documents are required to receive

আরও পড়ুন: গরমমশলা বেশি পড়ে গিয়েছে? কষা মাংসের স্বাদ ফিরিয়ে আনবে এই ৩ উপকরণ

আবেদন পত্রে আপনার নাম ঠিকানা, জেলা-সহ সমস্ত তথ্য দিতে হবে। দিতে হবে ডিবিটি লিঙ্ক যুক্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর। পাশাপাশি দিতে হবে আধার কার্ডের নাম্বার।

কী কী তথ্য দিতে হবে
আবেদনপত্রের সঙ্গে দিতে হবে স্বামীর ডেথ সার্টিফিকেটের ফটোকপি। আবেদনপত্রের সঙ্গে দিতে হবে আধার কার্ড, ভোটার কার্ডের ফটোকপি এবং নিজের একটি পাসপোর্ট সাইজের ছবি (Bidhoba Bhata)।