ব্যাটিং বা বোলিং নয়, এই কারণে ভারতের অবস্থা শোচনীয়! মত প্রাক্তন তারকা উইকেটরক্ষকের

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় টেস্ট দলের (Indian Cricket Team) জন্য এই ক্রাইস্টচার্চ টেস্টের দিনটি একটি ভুলে যাওয়ার মতো টেস্ট। কারণ এই ম্যাচে শোচনীয় ফিল্ডিং করেছে গোটা ভারতীয় দল। টেস্ট ক্রিকেটে সফল হওয়ার জন্য প্রয়োজন ধৈর্য, ​​একাগ্রতা ও শৃঙ্খলা। কিন্তু দ্বিতীয় টেস্টের ফিল্ডিংয়ের ক্ষেত্রে ভারতীয় দলের জন্য হয়ে উঠেছে হতাশাজনক। এই ম্যাচের জঘন্য ফিল্ডিংয়ের কারণে এমন কিছু মুহূর্ত এসেছে যা খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে।

মোট চারটি ক্যাচ গোটা ম্যাচে হাতছাড়া হওয়ার ফলে মাঠে দলের ওপর চাপ বেড়েছে। এই নিতে এবার মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় তারকা উইকেটরক্ষক দীনেশ কার্তিক (Dinesh Karthik)। এই ফিল্ডিং নিয়ে যে এই পর্যায়ের ক্রিকেটে সন্তুষ্ট থাকা যায় না, সেই কথা সাফ জানিয়ে দিয়েছেন তিনি। ক্রমান্বয়ে এমন ভুল করে যে ম্যাচের ফলাফলে বড় পরিবর্তন ঘটছে সেটাও বলেছেন তিনি।

ভারতীয় দলের প্রাক্তন তারকা উইকেটরক্ষক এই প্রসঙ্গে বলেছেন, “ভারতীয় টেস্ট ক্রিকেটের জন্য ম্যাচের দ্বিতীয় দিনটি ছিল ভুলে যাওয়ার মতো দিন। এই হতাশা উপেক্ষা করা কঠিন। টেস্ট ক্রিকেটে প্রয়োজন ধৈর্য, ​​একাগ্রতা ও শৃঙ্খলা। কিন্তু দ্বিতীয় দিনটি ভারতীয় দলের জন্য হয়ে উঠেছিল হতাশাজনক। এমন কিছু মুহূর্ত এল যা খেলার মোড় ঘুরিয়ে দিল। চারটি ক্যাচ হাতছাড়া হওয়ার ফলে মাঠে দলের ওপর চাপ বাড়ল। এছাড়া দল নির্বাচন নিয়ে প্রশ্ন এবং ব্যাটিংয়ের কঠিন পর্যায়, সব মিলিয়ে পারফরম্যান্সটি ছিল হতাশাজনক।”

আরও পড়ুন: ভারতকে বিশ্বকাপ জেতাবে বৈভব সূর্যবংশী! চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের

“ভারত বেশ কিছুদিন ধরেই ফিল্ডিংয়ের দিক থেকে অত্যন্ত সাধারণ মানের একটি দল হয়ে আছে এবং তারা নিশ্চয়ই এই পরিস্থিতির পরিবর্তন চাইবে। ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন দেখে থাকে, তবে শুধু ব্যাটিং আর বোলিং দিয়ে তা সম্ভব নয়; তাদের ফিল্ডিংয়ের ধরনেও বড় পরিবর্তন আনা প্রয়োজন। দলে এমন খেলোয়াড় দরকার যারা শিকারির মতো ক্ষিপ্র, যাদের মধ্যে রয়েছে লড়াকু মানসিকতা, যারা ম্যাচের ১০০তম বা ১২০তম ওভারেও দলের প্রয়োজনে নিজেদের শরীরকে ঝুঁকির মুখে ফেলতে দ্বিধা করবে না।

আরও পড়ুন: SENA দেশগুলির বিরুদ্ধে সাফল্য নেই! ভারতীয় টেস্ট দলে গম্ভীরের কোচিং নিয়ে উঠছে প্রশ্ন

তৃতীয় দিনের শেষে ধ্রুব জুরেলের লড়াকু ৮৮ রানের ইনিংসে ভর করে ২০০ রানের গন্ডি পেরোতে পেরেছিল ভারত। তবে নিউজিল্যান্ড ১১০ রানের লিড নিয়ে ব্যাটিং করতে নেমে তৃতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে আরও ১৩৩ রান যোগ করেছে কিউয়িরা। চতুর্থ দিনে দুর্দান্ত বোলিং বা ফিল্ডিং না করতে পারলে ভারতের জয়ের আশা পুরোপুরি শেষ হয়ে যাবে।