ওয়েটিং লিস্টে বড়সড় বদল, কনফার্ম টিকিট পাওয়া এবার আরও সহজ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পয়লা জুন থেকেই বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম। তার মধ্যেই রয়েছে ভারতীয় রেলের (Indian Railways) ওয়েটিং লিস্টের নিয়ম। এবার থেকে ওয়েটিং লিস্টের ঝামেলা অনেকটাই কমে যাবে। টিকিট কনফার্ম হওয়ার সুযোগও বাড়বে অনেকটা। এতে দূরপাল্লার ট্রেন গুলিতে এসি ও স্লিপার কোচে ভিড় কমবে বেশ খানিকটা। ফলে যাত্রীদের ট্রেন সফর আরও সহজ হবে।

রেলের (Indian Railways) ওয়েটিং লিস্টে আসছে বদল

টিকিট কনফার্ম হবে কিনা সেই গ্যারান্টি সবসময় মেলে না। তখনই ঠাঁই হয় ওয়েটিং লিস্টে। তবে এবার বদল আসছে ওয়েটিং লিস্টে। ১ জুন থেকে বেঁধে দেওয়া হচ্ছে সীমা। এবার থেকে স্লিপার এবং এসি কোচে কত ওয়েটিং লিস্ট টিকিট ইস্যু করা হবে সেই সংখ্যা নির্ধারণ করা হবে রেলের তরফে।

Big change in Indian Railways waiting list

কত টিকিট ইস্যু করা হবে: রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, স্লিপার কোচে আসন সংখ্যার ৩০ শতাংশ বরাদ্দ করা হয়েছে ওয়েটিং লিস্টের জন্য। এর অর্থ হল একটি ট্রেনে সর্বাধিক ১৫০-২০০ টি ওয়েটিং লিস্ট টিকিট ইস্যু করা হবে।

আরও পড়ুন : অফলাইনের সঙ্গে অনলাইনেও করা যাবে ফর্ম ফিল আপ, কীভাবে আবেদন অন্নপূর্ণা ভাণ্ডারে?

কমবে ওয়েটিং লিস্ট: আগে এসি কোচের ক্ষেত্রে সীমা ছিল ৩০০। এবার মোট আসন সংখ্যার ৬০ শতাংশে তা সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে। টিকিট ইস্যু করার সংখ্যা কমানোয় ওয়েটিং লিস্টে (Indian Railways) থাকা যাত্রীর সংখ্যা কমবে। এতে সিট কনফার্ম হওয়ার সংখ্যা বাড়বে।

আরও পড়ুন : ‘ডিম হামলা’র পরেই নিরাপত্তায় বদল, এক্স ক্যাটেগরির নিরাপত্তা অভিষেককে, এর অর্থ কী জানেন?

উল্লেখ্য, আগে স্লিপার কোচেই ওয়েটিং লিস্টে প্রায় ৬০০-৭০০ যাত্রী থাকত। অন্যদিকে থার্ড এসিতে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীর সংখ্যা ৪০০ পেরিয়ে যেত। এদের মধ্যে অনেকেরই টিকিট কনফার্ম হত না। আবার ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে ট্রেনে ওঠা বেআইনি। ফলে সমস্যায় পড়তে হত যাত্রীদের। তবে এবার নিয়ম বদলানোয় কনফার্ম টিকিট পাওয়া সহজ হবে বলে মনে করা হচ্ছে।