ভারতের ব্যাঙ্কিং সেক্টরে হতে চলেছেন বড় পরিবর্তন! চলছে প্রস্তুতি, প্রভাবিত হবেন গ্রাহকরা?

Published on:

Published on:

Big changes are coming to India's banking sector! Preparations are underway.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে আসছে। মূলত, আগামী দেড় বছরের মধ্যে ভারতের ব্যাঙ্কিং সেক্টরে (Banking Sector) বড় ধরণের নেতৃত্ব স্তরের পরিবর্তন দেখা যাবে বলে অনুমান করা হচ্ছে। ২০২৭ সালের শেষ নাগাদ অন্তত ৬ টি বড় ভারতীয় (India) ব্যাঙ্ক তাদের CEO এবং শীর্ষ নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে অনুমান করা হচ্ছে। এমন পরিস্থিতিতে, ব্যাঙ্কগুলির বোর্ডের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সঠিক উত্তরাধিকারী নির্বাচন করা। প্রথমে HDFC ব্যাঙ্ক (HDFC Bank) এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। HDFC ব্যাঙ্কের MD এবং CEO শশীধর জগদীশনের বর্তমান ৩ বছরের মেয়াদ ২৬ অক্টোবর, ২০২৬-এ শেষ হচ্ছে। শশীধর ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে, তিনি পরবর্তী মেয়াদের জন্য আবেদন করবেন না।

ভারতের ব্যাঙ্কিং সেক্টরে (Banking Sector) হতে চলেছেন বড় পরিবর্তন! চলছে প্রস্তুতি:

কোন ব্যাঙ্কগুলির নেতৃত্বে পরিবর্তন আসতে পারে: দ্য ইকোনমিক টাইমস-এর একটি রিপোর্ট অনুসারে, HDFC ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাইজাদ ভারুচাকে প্রধান অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচনা করা হচ্ছে। তবে, তাঁর ক্ষেত্রে RBI-এর ১৫ বছরের একটানা কার্যকালের নিয়মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ভারুচা ২০১৪ সালের জুন মাসে এক্সিকিউটিভ ডাইরেক্টর হন এবং ২০২৯ সালে এই মাইলফলকে পৌঁছবেন। দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সিএস শেঠি ২০২৭ সালের অগাস্ট পর্যন্ত ৩ বছরের জন্য এই পদে থাকবেন। SBI-তে উত্তরসূরি বাছাই প্রক্রিয়া সাধারণত আরও সুশৃঙ্খল। যেখানে ম্যানেজিং ডাইরেক্টরদের দল থেকেই সম্ভাব্য নাম উঠে আসে।

Big changes are coming to India's banking sector! Preparations are underway.

জানিয়ে রাখি যে, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের CEO অশোক ভাসওয়ানির প্রথম ৩ বছরের মেয়াদ ৩১ ডিসেম্বর, ২০২৬-এ শেষ হবে। ব্যাঙ্কটিতে বেশ কয়েকজন সিনিয়র ইন্টারনাল ক্যান্ডিডেট রয়েছেন। যাঁদের মধ্যে রয়েছে অনুপ সাহা, পরিতোষ কাশ্যপ এবং জয়দীপ হংসরাজের নাম। ব্যাঙ্কের তরফে RBI-এর অনুমোদনের জন্য দু’টি নাম পাঠানো হয়েছে। এছাড়াও, IDBI ব্যাঙ্কের CEO রাকেশ শর্মার কার্যকাল ২০২৮ সালের মার্চে শেষ হবে। একই সময়ে, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এবং ফিনো পেমেন্টস ব্যাঙ্কও CEO পর্যায়ে পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

আরও পড়ুন: আরও সহজে হবে যাতায়াত! টোল প্লাজায় থাকবে না কোনও ব্যারিয়ার, নিতিন গড়করি জানালেন ডেডলাইন

উল্লেখ্য যে, ICICI ব্যাঙ্কও নেতৃত্বে পরিবর্তন আনার কথা ভাবছে। বর্তমান সিইও সন্দীপ বক্সী তাঁর পূর্ববর্তী কার্যকালে স্বল্প মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন। ব্যাঙ্কটিতে একাধিক অভিজ্ঞ উচ্চ অধিককারিক রয়েছেন।  তাই উত্তরসূরি বেছে নেওয়ার ক্ষেত্রে বোর্ডের কাছে একাধিক বিকল্প থাকতে পারে। এদিকে, অ্যাক্সিস ব্যাঙ্কের CEO অমিতাভ চৌধুরীর বর্তমান কার্যকাল ৩১ ডিসেম্বর, ২০২৭-এ শেষ হচ্ছে। এর মাধ্যমে তিনি ব্যাঙ্কটির প্রধান হিসাবে ৯ বছর পূর্ণ করবেন। তাঁর বয়স এবং মোট কার্যকাল বিবেচনা করে, RBI-এর নিয়ম অনুযায়ী তিনি তাঁর মেয়াদ চালিয়ে যেতে পারেন। ব্যাঙ্কের উচ্চ অধিকারী সুব্রত মোহান্তি, মুনিশ শারদা ও নীরজ গম্ভীরের মতো ব্যক্তিরা সম্ভাব্য বিকল্পদের মধ্যে রয়েছেন।

আরও পড়ুন: অবসরের পরেই বড় চমক! ভবিষ্যতের পরিকল্পনায় নতুন পদক্ষেপ মেসির, কিনতে চলেছেন এই ক্লাব

ব্যাঙ্কগুলির সামনে চ্যালেঞ্জ: জানিয়ে রাখি যে, সামগ্রিকভাবে ব্যাঙ্কগুলির জন্য এই পরিবর্তন সহজ হবে না। NBFC এবং ফিনটেক কোম্পানিগুলির ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে অভিজ্ঞ ব্যাঙ্কিং আধিকারিকদের সংখ্যা সীমিত। ফলস্বরূপ, অনেক ব্যাঙ্ক তাদের নেতৃত্বের জন্য একই উচ্চ আধিকারিকদের পছন্দ করতে পারে। বিশেষজ্ঞদের মতে, ব্যাঙ্ক বোর্ডগুলির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে স্থিতিশীলতা এবং নতুন কৌশলের মধ্যে ভারসাম্য রক্ষা করা। অভ্যন্তরীণ প্রার্থীরা ব্যাঙ্কের সংস্কৃতি ও পদ্ধতি সম্পর্কে ভালোভাবে অবগত থাকেন। অন্যদিকে বহিরাগত প্রার্থীরা নতুন চিন্তাভাবনা ও সক্ষমতা নিয়ে আসতে পারেন। তবে, পরিবর্তনের ক্ষেত্রে বহিরাগত নিয়োগে ঝুঁকিও বেশি থাকতে পারে।