২৫ দিনের মধ্যে ৬৫ হাজার কর্মীর বকেয়া DA মেটান! রাজ্যকে বিরাট নির্দেশ, কাদের কপাল খুলল?

Published on:

Published on:

dearness allowance(266)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ ইস্যুতে এবার কড়াকড়ি। গত সপ্তাহে বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার শুনানি ফের একবার পিছিয়ে গেলেও সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল, মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে আদালত গঠিত মনিটরিং কমিটিকে রিপোর্ট দিতে হবে ডিজিটাল আকারে। সেই রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েছে। সেই অনুযায়ী এবার বকেয়া ডিএ মেটাতে রাজ্যকে কড়া ডেডলাইন সুপ্রিম কোর্ট (Supreme Court) গঠিত মনিটরিং কমিটির।

বকেয়া ডিএ মেটাতে রাজ্যকে টাইট ডেডলাইন | Dearness Allowance

আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৬৫০০০ জনের বকেয়া মিটিয়ে দিতে বলেছে মনিটরিং কমিটি। রাজ্য জানায়, ৬৪,৭৫৯ জনের ই-সার্ভিস বুক এখনও পর্যন্ত স্ক্যান করে আপলোড করা হয়েছে। এবার এই সরকারি কর্মীদের প্রথম কিস্তির ডিএ ২০০৮-২০১৫ সালের বকেয়ার প্রথম কিস্তি মিটিয়ে দিতে হবে রাজ্যকে। ৩ সেপ্টেম্বরের মধ্যেই প্রায় ৬৫০০০ জনের বকেয়া মেটানোর নির্দেশ।

আগেই সুপ্রিম কোর্ট গঠিত কমিটিকে রাজ্য জানিয়েছিল, ২০০৮-২০১৫ সালের পুরনো কর্মীদের মহার্ঘ ভাতা সঠিক ভাবে হিসেব করার জন্য ওই কর্মীদের ই-সার্ভিস বুক আপডেট করা হচ্ছে। সেই কারণে কিছুটা সময় লাগছে। ৬৪,৭৫৯ জনের ই-সার্ভিস বুক ইতিমধ্যে স্ক্যান করে আপলোড করার বিষয়টিও জানায় রাজ্য।

dearness allowance(253)

রাজ্য সরকার তরফে আরও জানানো হয়, ১,৩৩,৯৯১ জন কর্মী সার্ভিস বুক আপডেট করার প্রক্রিয়া শুরু করেছেন। পুরনো কর্মীদের বেতন সংক্রান্ত সকল প্রাসঙ্গিক তথ্য না থাকায় ই-সার্ভিস বুক আপডেট করা মহার্ঘ ভাতার হিসেব করার জন্য প্রয়োজনীয় বলে জানায় রাজ্য।

রাজ্যের দেওয়া তথ্যের ভিত্তিতেই আপাতত ই-সার্ভিস বুক আপডেট হয়ে গিয়েছে এমন কর্মীদের ২০০৮-২০১৫ সালের ডিএ-র প্রথম কিস্তির টাকা ৩ সেপ্টেম্বরের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা বলেছে ওই কমিটি। উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারী মাসে সুপ্রিম কোর্টে পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় ঐতিহাসিক জয় পায় রাজ্য সরকারি কর্মচারীরা।

dearness allowance(258)

আরও পড়ুন: কলকাতা হাই কোর্টে আসছেন স্থায়ী প্রধান বিচারপতি! সুপ্রিম কোর্ট কলেজিয়ামের বড় সুপারিশ

তৎকালীন রাজ্য সরকারের সমস্ত দাবি খারিজ করে ১০০% বকেয়া মহার্ঘ ভাতাই মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অত পরিমাণ টাকা কী ভাবে, কত কিস্তিতে মেটানো হবে, এই সমস্ত বিষয় বিবেচনা করতে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মলহোত্রের নেতৃত্বে একটি কমিটিও গঠন করে দেয় সুপ্রিম কোর্ট। সেই মনিটরিং কমিটিই ৩ সেপ্টেম্বরের মধ্যেই প্রায় ৬৫০০০ জনের বকেয়া মেটানোর কথা জানিয়ে দিয়েছে।