LPG-র সঙ্কট মোকাবিলায় বড় পদক্ষেপ কেন্দ্রের! প্রতিটি বাড়িতে দ্রুত পৌঁছে যাবে PNG

Published on:

Published on:

Big steps taken by central government to solve LPG cylinder crisis.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, দেশজুড়ে LPG-র (LPG Cylinder) ক্রমবর্ধমান চাহিদা এবং এর সরবরাহের ওপর চাপের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার এবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, LPG পাইপলাইন স্থাপনের জন্য নতুন আবেদনপত্র ২৪ ঘণ্টার মধ্যে অনুমোদন করতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। অর্থাৎ, সরকার চায় আরও বেশি সংখ্যক মানুষ LPG সিলিন্ডারের পরিবর্তে পাইপলাইন গ্যাস ব্যবহার করুক। যাতে গৃহস্থালির কাজে ব্যবহৃত গ্যাসের ওপর চাপ কমানো যায়।

LPG-র (LPG Cylinder) সঙ্কট মোকাবিলায় বড় পদক্ষেপ কেন্দ্রের:

এমতাবস্থায়, সরকার প্রতিটি রাজ্যকে অবিলম্বে সমস্ত অমীমাংসিত পাইপলাইন মামলার নিষ্পত্তি করতে এবং নতুন ফাইলগুলি দ্রুত অনুমোদন করার জন্য চিঠি লিখে অনুরোধ জানিয়েছে। প্রক্রিয়াটি সহজ করার জন্য, রোড রিস্টরেশন (রাস্তা খোঁড়ার পর তা ভরাট করার ফি) চার্জ মুকুব করারও সুপারিশ করা হয়েছে। এছাড়াও, প্রতিটি রাজ্যে একজন নোডাল অফিসার নিয়োগ করতে বলা হয়েছে। যাতে কাজে সমন্বয় থাকে এবং কোনও বিলম্ব না হয়।

Big steps taken by central government to solve LPG cylinder crisis.

LPG সরবরাহের পরিস্থিতি: জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই পেট্রোলিয়ামন্ত্রক এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছে দেশে অপরিশোধিত তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং পেট্রোল ও ডিজেলের কোনও ঘাটতি নেই। যদিও, LPG সরবরাহ পরিস্থিতি কিছুটা চাপের মধ্যে রয়েছে। তবে এখনও কোনও ডিস্ট্রিবিউটারের গ্যাস ফুরিয়ে যায়নি। ঘরোয়া গ্রাহকদের গ্যাস সরবরাহ আগের মতোই অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: মেনে চলতে হবে ৩.৫ ঘণ্টার নিয়ম! IPL-এর দলগুলির জন্য কঠোর নির্দেশিকা BCCI-র

কালোবাজারির বিরুদ্ধে জারি রয়েছে অভিযান: সরকার জানিয়েছে যে গ্যাসের কালোবাজারি রোধে দেশজুড়ে অভিযান চালানো হচ্ছে। দিল্লিতে প্রায় ৬১০ টি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও, উত্তর প্রদেশ থেকে শুরু করে জম্মু ও কাশ্মীর, কেরালা এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতেও কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সামগ্রিক পরিস্থিতি সামাল দিতে তেল বিপণনকারী সংস্থাগুলির দলও বিষয়ের ওপর নজর রাখছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জনগণকে আতঙ্কিত হয়ে LPG সিলিন্ডার বুকিং না করার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন: ভবানীপুরে মমতা! ২৯১ টি আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল, দেখুন সম্পূর্ণ তালিকা

কমার্শিয়াল LPG: এদিকে, কমার্শিয়াল LPG-র নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য নতুন নির্দেশ জারি করেছে। একটি উচ্চ-পর্যায়ের কমিটি সরবরাহ সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করছে। উল্লেখ্য যে, LPG-র ওপর চাপ কমাতে কেরোসিন ও কয়লার মতো বিকল্পের ব্যবহারও বাড়ানো হচ্ছে। বিহার থেকে শুরু করে ছত্তিশগড়, গুজরাট, কেরালা, মণিপুর, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং কর্ণাটকের মতো রাজ্যগুলি কেরোসিন বরাদ্দের জন্য নির্দেশ জারি করেছে।