বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন জনহিতকর প্রকল্পগুলি চালু হচ্ছে বাংলায়। রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, কেন্দ্রের সমস্ত প্রকল্পের সঙ্গে যুক্ত হবে রাজ্য। তবে আলাদা করে ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা’র (Biswakarma Scheme) কথাও উল্লেখ করেছিলেন শুভেন্দু। এবার সেই প্রকল্প চালুর বিষয়ে নবান্নে কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের অতিরিক্ত সচিব তথা উন্নয়ন কমিশনার রজনীশের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়।
রাজ্যে চালু হবে বিশ্বকর্মা প্রকল্প (Biswakarma Scheme)
জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করার বিষয়ে আলোচনা করা হয় ওই বৈঠকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগ, আগে এই প্রকল্পে রাজ্যের ৮ লক্ষ ৬৫ হাজার শিল্পী আবেদন করেছিলেন।কিন্তু পূর্বতন সরকার জেলাশাসকদের দিয়ে আবেদন কেন্দ্রের এমএসএমই দফতরে পাঠাতে দেয়নি।

নবান্নে হয়েছে বৈঠক: জানা যাচ্ছে, এবার বাংলায় কীভাবে দ্রুত শুরু করা যায় এই প্রকল্প, সে বিষয়ে আলোচনা হয়েছে নবান্নের (Biswakarma Scheme) বৈঠকে। শুধু তাই নয়, প্রকল্প বাস্তবায়নের জন্য একটি নজরদারি কমিটিও গঠন করা হয়েছে।
আরও পড়ুন : দ্রুত কমছে TRP, চার মাসেই গল্প শেষ সিরিয়ালের?
কারা পাবেন সুবিধা: এছাড়াও জেলা বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, কামার, কুমোর, স্বর্ণকার, মালাকার, তাঁতি, নাপিতরা নাম নথিভুক্ত করতে পারবেন এই প্রকল্পে।
আরও পড়ুন : আধার নিয়ে বড় আপডেট, ১৪ জুনের মধ্যে সারুন এই কাজ
কোনোরকম জামানত ছাড়াই লোনের সুবিধাও মেলে এই প্রকল্পে। এছাড়া প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রপাতি থেকে ডিজিটাল লেনদেনের জন্য ইন্সেনটিভ, মার্কেট লিঙ্কেজ সাপোর্টের সুবিধাও দেওয়া হয় এই প্রকল্পে। রাজ্যের কারিগরি শ্রেণির মানুষরা এই প্রকল্পের জেরে লাভবান হবেন বলেই মনে করা হচ্ছে।













