‘ফর্ম অনেকের রিজেক্ট হয়েছে, এখন..,’ অগাস্ট পড়ার আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট

Published on:

Published on:

annapurna yojana(42)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে আবেদনকারীদের মধ্যে চর্চা তুঙ্গে। বর্তমানে জুলাই প্রায় শেষের পথে। অগাস্ট মাসে এই সরকারি প্রকল্পের টাকা নিয়ে জোরদার জল্পনা। সম্প্রতি এই প্রকল্প নিয়ে আবেদনকারীদের বড় প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়েছেন, “৩০ অগাস্টের মধ্যে যাঁরা যোগ্য, তাঁদের নাম নথিভুক্ত হয়ে যাবে। তাঁরা পেয়ে যাবেন।” এবার অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা দিলেন বিধায়ক সোমা ঠাকুর।

অন্নপূর্ণা যোজনা নিয়ে আশ্বাস বিধায়কের | Annapurna Yojana

বনগাঁ এসডিও অফিসে একাধিক সরকারি প্রকল্প নিয়ে হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন বাগদার বিধায়ক সোমা ঠাকুর। সেখানে একাধিক সরকারি প্রকল্পের কাজ কতদূর, তা নিয়ে আলোচনা হয়। বৈঠক প্রসঙ্গে বিধায়ক সোমা ঠাকুর বলেন, “১০০ দিনের কাজ নতুন রূপে এসেছে। মাঠে ময়দানে কীভাবে কাজটা সামালানো হবে তা নিয়ে আলোচনা হয়েছে।”

এরপরই অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বৈঠকে অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, আয়ুষ্মান ভারত নিয়ে কাজ কীভাবে এগোচ্ছে তা নিয়ে আলোচনা হয়। বনগাঁয় অন্নপূর্ণা যোজনার কাজ ভালোই এগিয়েছে।” আবেদনকারীদের সঠিক সময়ে ঠিকঠাকভাবে আবেদনের বার্তা দেন তিনি।

বিধায়ক বলেন, “কেউ আবেদন করতে দেরি করে বা ভুল করে সেই দায় তো সরকারের নয়। আবেদন যখন করা হচ্ছে তা ঠিকঠাকভাবে করতে বলা হচ্ছে। অনেকের রিজেক্ট হয়েছে। এখন সার্ভে করে দেখতে হবে তাঁরা আসলে কেন রিজেক্টেড। সংশ্লিষ্ট মহিলার স্বামী বা তিনি নিজে কোনও সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন কিনা সেটা দেখতে হবে।”

When Annapurna Yojana applicants will get 3 Thousand Rupees

আরও পড়ুন: রথের টানেই দুর্গোৎসবের শুরু, খুঁটি পুজো হতেই উৎসবের প্রস্তুতিতে কলকাতার পুজো কমিটিগুলির

একইসাথে নানা বিতর্ক, জল্পনার মাঝে আবেদনকারীদের প্রতি বার্তা দিয়ে বিধায়ক বলেন, “যাঁরা প্রাপ্য তাঁদেরই টাকা ঢুকবে। সবটা নিয়েই কাজ হচ্ছে। এখনও যাঁরা পাননি তাঁদের বলব একটু দেরি হলেও যোগ্য প্রাপক হলে তাঁরা অবশ্যই টাকা পাবেন।” উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেন, এখন ভেরিফিকেশনের কাজ হচ্ছে। এখনও নথি যাচাইয়ের কাজ চলছে। অগাস্টে অনেক যোগ্য আবেদনকারীরা টাকা পাবেন। নথি যাচাইয়ের পর যে সকল আবেদনকারী যোগ্যতার সব শর্ত পূরণ করবেন তাঁরা সকলে ভাতার টাকা পাবেন।