রথের টানেই দুর্গোৎসবের শুরু, খুঁটি পুজো হতেই উৎসবের প্রস্তুতিতে কলকাতার পুজো কমিটিগুলির

Published on:

Published on:

Durga Puja 2026 Khuti Puja
Follow

বাংলা হান্ট ডেস্ক: দুর্গাপুজো (Durga Puja 2026) মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর কথায় আছে, ‘রথ টানলে দুর্গা আসে।’ তাই রথ শেষ হতে না হতেই শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। উল্টোরথের মধ্যে ইতিমধ্যেই খুঁটি পুজো সম্পন্ন করে ফেলেছে কলকাতার একাধিক পুজো কমিটি। যদিও টালা প্রত্যয়ের মতো বেশ কয়েকটি পুজো কমিটি এখনও পর্যন্ত অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারেনি।

খুঁটিপুজোর মাধ্যমে প্রস্তুতি শুরু দুর্গা পুজোর

আসলে রাজ্যে পালাবদলের পর এটাই বিজেপি সরকারের প্রথম দুর্গাপুজো হতে চলেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পুজো কমিটির সম্পাদক অনিল গিরির দাবী, ‘এ বছরের পুজো অন্যান্য বছরের তুলনায় ভালো হবে।’ উল্লেখ্য আয়োজক, শিল্পী, জনপ্রতিনিধি ও বাসিন্দাদের উপস্থিতিতে ওই খুঁটি পুজোর অনুষ্ঠানগুলি সম্পন্ন হয়েছে।

অন্যদিকে পুজোর দায়িত্বে থাকা বিজেপির কর্মকর্তারা জনিয়েছেন, তাঁদের উপস্থিতিতেই উল্টোরথের সপ্তাহান্তে অর্থ্যাৎ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বহু কমিটি খুঁটি পুজো সম্পন্ন করেছে। প্রসঙ্গত বেশ কিছু পুজো কমিটি শুক্রবার উল্টো রথে খুঁটি পুজো সম্পন্ন করলেও অনেকে রবিবারে পুজো করেছেন।

আরও পড়ুনঃ আর নয় হয়রানি! ডেথ সার্টিফিকেট ইস্যুর সমাধানে বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার 

বড় ক্লাবগুলির এবছরের পুজোর থিম কি?

জানা যাচ্ছে, বিগত শুক্রবারেই ত্রিধারা অকালবোধন, বিধাননগর দক্ষিণ অ্যাথলেটিক্স ক্লাব, উল্টোডাঙ্গা বিধান সংঘ, বারিশা সর্বজনীন দুর্গাপুজো, দমদম তরুণ দল এবং নিউ টাউন ডিবি ব্লক দুর্গাপুজো কমিটির মতো প্রধান পুজো কমিটিগুলিই এই খুঁটি পুজো সম্পন্ন করেছে।

এদিন উত্তর কলকাতায়, দমদম তরুণ দলের খুঁটি পুজোয় উপস্থিত হয়েছিলেন নতুন সভাপতি তথা রাজারহাট-গোপালপুর বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। এছাড়াও আমন্ত্রিতদের তালিকায় ছিলেন দমদম বিধায়ক অরিজিৎ বক্সী, রাজারহাট-নিউ টাউনের বিধায়ক পীযূষ কানোদিয়া এবং বিধাননগরের বিধায়ক ও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

অন্যদিকে রবিবার সল্টলেক সিএফ ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকুরিয়ার বাবুবাগান ক্লাব এবং হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের মতো আরও একাধিক পুজো কমিটির তরফে এই খুঁটি পুজোর আয়োজন করা হয়েছিল। জানা যাচ্ছে, রবিবার বাবুবাগানে আয়োজিত ওই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন বিজেপি নেতা লকেট চ্যাটার্জী এবং শংকুদেব পান্ডা।