বাংলাহান্ট ডেস্ক : সোমবার ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা। আর আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Exam) চতুর্থ সেমেস্টার। এর আগে তৃতীয় সেমেস্টারে ওএমআর শিটে পরীক্ষা দিতে হয়েছিল পরীক্ষার্থীদের। তবে এবার চূড়ান্ত সেমেস্টারে থাকছে ব্যাখ্যামূলক প্রশ্ন। আর তাই পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের সুবিধার্থে বড় ঘোষণা করল সংসদ।
শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Exam) চতুর্থ সেমেস্টার
এবার উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারে দ্বিগুণ প্রশ্ন থাকছে পরীক্ষার্থীদের জন্য। অর্থাৎ চারটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনও দুটি বেছে নিয়ে উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। আগে এমন দুটি প্রশ্ন বাছতে হলে সাধারণত মোট তিনটি প্রশ্ন দেওয়া হত। এবার পড়ুয়াদের বেছে নেওয়ার সুযোগ বাড়ছে।

বৈঠকে জানানো হয় সিদ্ধান্ত: সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি প্রধান শিক্ষকদের নিয়ে একটি বৈঠক করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানেই এই সিদ্ধান্তের কথা জানান সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সংসদ সচিব এ বিষয়ে বলেন, পড়ুয়াদের (Higher Secondary Exam) সুবিধার কথা মাথায় রেখেই প্রশ্নের সংখ্যা বাড়ানো হচ্ছে। বিকল্প প্রশ্নের সংখ্যা বাড়লে পড়ুয়ারাই উপকৃত হবেন।
আরও পড়ুন : পেট তো মানে না! আনন্দপুর অগ্নিকাণ্ডের সপ্তাহ ঘুরতেই কাজ চালুর দাবি কর্মীদের
কতজন দেবে পরীক্ষা: সংসদ জানিয়েছে, চতুর্থ সেমেস্টারের পরীক্ষার্থীদের সঙ্গে সঙ্গে তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও দেবেন ২৫৭০ জন। পাশাপাশি সংসদের তরফে আরও জানানো হয়েছে, তৃতীয় সেমেস্টারে অকৃতকার্য হওয়া ৫৬৩৯৪ জনও পরীক্ষা দেবে চতুর্থ সেমেস্টারের পরীক্ষার্থীদের সঙ্গে।
আরও পড়ুন : দীর্ঘদিনের পরিকল্পনা, রোহিতকে প্রাণে মেরে ফেলাই ছিল উদ্দেশ্য! বিষ্ফোরক তথ্য পুলিশের হাতে
সংসদের তরফে জানানো হয়েছে, তৃতীয় সেমেস্টারে উত্তীর্ণ না হতে পারা পরীক্ষার্থীদের চতুর্থ সেমেস্টারের সঙ্গে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। তবে কেউ যদি চতুর্থ সেমেস্টারে অকৃতকার্য হয় তবে তার একটি বছর নষ্ট হবে।












