৭৪০০ টাকা বোনাস পাবেন তো? এখনই চেক করুন স্ট্যাটাস

Published on:

Published on:

Bonus Calculator FY 2025-26 for West Bengal Employees
Follow

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মুখে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এল বড় স্বস্তির খবর। ২০২৫-২০২৬ অর্থবর্ষের অ্যাড-হক বোনাস (Bonus) নিয়ে আর জটিল অঙ্ক কষতে হবে না। অর্থ দপ্তরের মেমোরেন্ডাম নম্বর ৮১১-এফ(পি২) অনুযায়ী বোনাসের হিসাব সহজ করতে চালু হয়েছে একটি বিশেষ অনলাইন ক্যালকুলেটর। এখন খুব সহজেই জানা যাবে, আপনি ৭,৪০০ টাকা পাবেন কি না, বা ঠিক কত টাকা বোনাস আপনার প্রাপ্য।

কারা ৭,৪০০ টাকা বোনাস (Bonus) পাবে?

সরকার জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে অ্যাড-হক বোনাসের (Bonus) সর্বোচ্চ সীমা ৭,৪০০ টাকা। তবে সবাই এই পুরো টাকা পাবেন না। কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে, সেগুলি পূরণ হলেই কেবল সর্বোচ্চ বোনাস মিলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল বেতনসীমা। মাসিক বেতন বা ইমোলুমেন্টস ৪৬,০০০ টাকার মধ্যে থাকতে হবে।

এছাড়া একটানা কতদিন চাকরি করেছেন, তার ওপরও নির্ভর করবে বোনাসের পরিমাণ। যাঁরা ৬ মাসের বেশি কিন্তু ১ বছরের কম সময় কাজ করেছেন, তাঁদের ক্ষেত্রে প্রো-রাটা ভিত্তিতে বোনাস হিসাব করা হবে। অর্থাৎ যতদিন কাজ করেছেন, সেই অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হবে। এখানে ১৫ দিনের রাউন্ডিং নিয়মও মানা হবে।

অনেক সময় বছরের মাঝখানে প্রমোশন বা ইনক্রিমেন্ট হলে বেতন বদলে যায়। তখন বোনাসের (Bonus) হিসাব আরও জটিল হয়ে পড়ে। এই ‘মিড-ইয়ার ওভারল্যাপ’ নিয়মের জন্য অনেকেই ঠিকমতো অঙ্ক মিলাতে পারেন না। এই সমস্যার সমাধান করতেই নতুন ক্যালকুলেটর চালু হয়েছে। ৩১ মার্চ, ২০২৬ অনুযায়ী আপনার বেতনসীমা ঠিক আছে কি না, সেটি মুহূর্তে জানিয়ে দেবে এই টুল। ৬ থেকে ১২ মাস চাকরি করলে কত প্রো-রাটা বোনাস দাঁড়ায়, সেটিও স্বয়ংক্রিয়ভাবে বের করে দেবে।

Government Employees(40)

আরও পড়ুনঃ জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর দাপট! কোথায় কত বাহিনী এল?

শুধু স্থায়ী কর্মী নয়, ক্যাজুয়াল ওয়ার্কার এবং কনসলিডেটেড পে-তে থাকা কর্মীরাও, যাঁরা নির্দিষ্ট দিন কাজ করেছেন এই ক্যালকুলেটরের মাধ্যমে নিজেদের বোনাসের (Bonus) অঙ্ক জেনে নিতে পারবেন। সব মিলিয়ে বলা যায়, এবার আর খাতা-কলম নিয়ে বসতে হবে না। কয়েকটি তথ্য দিলেই পরিষ্কার হয়ে যাবে, ৭,৪০০ টাকার মধ্যে ঠিক কতটা আপনার