মিস করবেন না সুযোগ! গ্রাহকদের জন্য স্পেশাল রিচার্জ অফার BSNL-এর, দীর্ঘ ভ্যালিডিটি সহ মিলবে বোনাস ডেটা

Published on:

Published on:

BSNL brings special recharge offer for customers.
Follow

বাংলা হান্ট ডেস্ক: প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় ‘ফাদার্স ডে’ হিসাবে। এমতাবস্থায়, চলতি বছরে গত রবিবার অর্থাৎ ২১ জুন দিনটি ‘ফাদার্স ডে’ হিসাবে পালিত হয়েছে। এই আবহে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL তার ২ টি প্রিপেইড প্ল্যানের সঙ্গে বিনামূল্যে বোনাস মোবাইল ডেটা দিচ্ছে। বর্তমান সময়ের এই ডিজিটাল যুগে, পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত থাকা ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বিষয়টিটি মাথায় রেখে, BSNL তার ব্যবহারকারীদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় এবং সাশ্রয়ী অফার চালু করেছে। ‘ফাদার্স ডে-কে আরও স্মরণীয় করে তুলতে, সংস্থাটি ২ টি প্রিপেইড প্ল্যানের সসঙ্গে বোনাস ডেটা অন্তর্ভুক্ত করেছে। এই প্ল্যানগুলির মধ্যে ৯৯৭ টাকা এবং ১৯৯৯ টাকার প্যাক রয়েছে। তবে, এই অফারটি সীমিত সময়ের জন্য। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

BSNL কী জানিয়েছে?

ইতিমধ্যেই BSNL তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে #RechargeForPapa ক্যাম্পেইনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অফারটি ঘোষণা করেছে। সংস্থাটি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে জানিয়েছে যে, তারা ২,০০০ টাকার কম মূল্যের ২ টি প্রিপেইড প্ল্যানের সঙ্গে বোনাস ডেটা দিচ্ছে। BSNL জানিয়েছে, “আমাদের প্রথম কথা বলা থেকে শুরু করে জীবনের সবচেয়ে বড় মাইলফলক পর্যন্ত, আমাদের বাবারা সবসময় আমাদের পাশে থেকেছেন। এই ‘ফাদার্স ডে’ তাঁদের সঙ্গে আমাদের বন্ধনকে আরও দৃঢ় করার একটি দারুণ সুযোগ।”

BSNL brings special recharge offer for customers.

অফারটি সীমিত সময়ের জন্য রয়েছে: জানিয়ে রাখি যে, কোম্পানির এই অফারটি সীমিত সময়ের জন্য উপলব্ধ রয়েছে। মূলত, BSNL ইন্ডিয়ার বোনাস ডেটা অফারটি ২১ জুন, ২০২৬ তারিখে শুরু হয়েছে এবং ৩০ জুন, ২০২৬ পর্যন্ত চলবে। এর মানে হল, আপনি যদি আপনার প্রিপেইড প্ল্যানের সঙ্গে বোনাস ডেটা পেতে চান, সেক্ষেত্রে আপনাকে ৩০ জুনের মধ্যে রিচার্জ করতে হবে। এই অফারের আওতায় BSNL ভিন্ন বাজেট ও মেয়াদের ২ টি প্রিপেইড প্যাক চালু করেছে। এই ২ টি প্ল্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এগুলিতে ব্যবহারকারীদের কোনও অতিরিক্ত টাকা ছাড়াই বিনামূল্যে বোনাস ডেটা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে মিলল ১,০০৮ কোটির অর্ডার! শেয়ার বাজারে এই কোম্পানির স্টকে রকেটের গতি

৯৯৭ টাকার প্রিপেইড প্ল্যান: যেসব গ্রাহক ঘনঘন রিচার্জের ঝামেলা এড়িয়ে চলতে চান তাঁদের জন্য এই প্ল্যানটি নিঃসন্দেহে সেরা। এই প্ল্যানটিতে ব্যবহারকারীরা পুরো ১৫০ দিনের ভ্যালিডিটি পাবেন। এছাড়া, এই প্ল্যানে এতে প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। পাশাপাশি, দেশের যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি ফ্রি SMS-ও উপলব্ধ রয়েছে। এখন এই প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে ৫ জিবি অতিরিক্ত বোনাস ডেটাও পাচ্ছেন।

আরও পড়ুন: চিন-আমেরিকা-EU থেকে বিপুল পরিমাণে আসছে এই রাসায়নিক! কঠোর পদক্ষেপ ভারতের

১,৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যান: এই প্ল্যানটি সেইসব BSNL ব্যবহারকারীদের জন্য উপযুক্ত যাঁরা প্রায় এক বছরের জন্য রিচার্জ করার দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে চান। এই প্যাকটির মেয়াদ ৩৩০ দিন বা প্রায় ১১ মাস। এতে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যায়। এছাড়াও, এই প্ল্যানে আনলিমিটেড কলিং থেকে শুরু করে প্রতিদিন ১০০ টি SMS-ও পাওয়া যায়। এই দীর্ঘমেয়াদী প্ল্যানটির সঙ্গে কোম্পানি কোনও অতিরিক্ত খরচ ছাড়াই ১০ জিবির বিশাল বোনাস ডেটা দিচ্ছে।