পুজোয় হোল নাইট ঘোরার প্ল্যান? রাতভর চলবে বাস, কোন কোন রুটে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বছরভর পুজোর কয়েকটা দিনের জন্য অপেক্ষায় থাকে আপামর বাঙালি। ওই কয়েকটা দিনের ঘোরাঘুরি, প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া থেকে রাত জেগে ঠাকুর দেখা, প্ল্যান আগে থেকেই তৈরি হয়ে যায়। অনেকেই এই সময় রাত জেগে হোল নাইট ঠাকুর দেখেন। তাদের জন্য এবার রাতভর পরিষেবা (Bus Service) দেবে বেসরকারি বাস সংগঠনগুলি।

পুজোয় রাতভর চলবে বেসরকারি বাস (Bus Service)

জানা যাচ্ছে পুজোয় ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত রাতভর চলবে একাধিক রুটের বাস। এমনই উদ্যোগ নিয়েছে বিভিন্ন বেসরকারি বাস সংগঠনগুলি। পুজোর কটা দিন স্বাভাবিকের তুলনায় যাত্রী চাপ থাকে অনেকটা বেশি। বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত যত বাড়ে, প্যান্ডেলে ভিড়ও ততই বাড়তে থাকে দর্শনার্থীদের। এই ভিড় সামাল দিতেই রাতভর বাস চালানোর সিদ্ধান্ত সংগঠনগুলির।

Bus service will be available whole night during durga puja

কতদিন মিলবে পরিষেবা: অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক বলেন, ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সারা রাত বাস চলবে। পাশাপাশি যাত্রী চাপ ও পরিস্থিতি বুঝে বিভিন্ন রুটে বাড়ানো হবে বাসের সংখ্যা (Bus Service)। যাত্রী চাহিদা অনুযায়ী রাতের দিকে বাস পরিষেবা দেওয়ার বিষয়ে নজর দেওয়া হবে। এছাড়া চালক ও কর্মীদের পর্যাপ্ত বিশ্রাম ও নিরাপত্তার বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : হলুদ বোর্ডের উপরে কালো রঙে লেখা হয় স্টেশনের নাম, নেপথ্যের কারণটা জানেন?

কোন কোন রুটে চলবে: মূলত গুরুত্বপূর্ণ রুটগুলিতে অতিরিক্ত বাস নামানোর পাশাপাশি বাস পরিষেবা রাতভর চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোর সময় অনেকেই সারা রাত জেগে ঠাকুর দেখেন। তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধাজনক হবে এই উদ্যোগ।

আরও পড়ুন : দোকানের অস্বাস্থ্যকর মিষ্টি নয়, বাড়িতেই বানান অমৃতি, রইল সহজ পদ্ধতি

পুজোর কয়েকটা দিন সন্ধ্যা থেকেই মণ্ডপে মণ্ডপে ঢল নামে মানুষের। কোন পুজোয় কত লোক হল তা নিয়েও চলে টক্কর। যারা রাত জেগে ঠাকুর দেখবেন তাদের জন্য স্বস্তিদায়ক হবে এই উদ্যোগ।