বাংলাহান্ট ডেস্ক : দেশের পরিবহণ ব্যবস্থায় সবথেকে সস্তা এবং সহজলভ্য উপায় ভারতীয় রেল (Indian Railways)। কাছের গন্তব্য হোক বা দূরপাল্লার সফর, ট্রেন যাত্রার উপরে ভরসা করে থাকেন অনেকেই। ট্রেনে যাতায়াত করার সময় নিশ্চয়ই একটি বিষয় খেয়াল করেছেন, চেনা অচেনা সমস্ত স্টেশনের নামই লেখা হয় হলুদ বোর্ডের উপরে কালো কালিতে। কিন্তু এর পেছনে কোন কারণ রয়েছে তা জানেন?
হলুদের উপর কালো দিয়ে কেন লেখা হয় স্টেশনের নাম (Indian Railways)
স্টেশনের নাম সাধারণত সিমেন্ট বা অন্য কোনও ধরণের হলুদ রঙের বোর্ডের উপরে কালো রঙ দিয়ে লেখা হয়। এর পেছনে কিন্তু রয়েছে বিজ্ঞানসম্মত কারণ। আসলে রামধনুর সাতটি রঙের মধ্যে তরঙ্গদৈর্ঘ্যের দিক দিয়ে তিন নম্বরে রয়েছে হলুদ। সোজা কথায় বললে, কোন রঙ কত দূর থেকে দেখা যাবে তা নির্ভর করে তরঙ্গদৈর্ঘ্যের উপরে। তরঙ্গদৈর্ঘ্য যত বেশি হবে তত দূর থেকে দেখা যাবে রঙ।

কারণ লুকিয়ে তরঙ্গদৈর্ঘ্যে: ঠিক এই কারণেই বিপদ সঙ্কেত বোঝাতে লাল রঙ ব্যবহার করা হয়। কারণ তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে তালিকার সবার উপরে রয়েছে লাল রঙ (Indian Railways)। হলুদ রঙের পার্শ্বীয় পেরিফেরাল দৃষ্টি লাল রঙের তুলনায় ১.২৪ গুণ বেশি। তাই সরলরেখায় না থাকলেও অনেক দূর থেকে দেখা যায় হলুদ রঙ।
আরও পড়ুন : মাত্র ৫০০ টাকায় রাজাভাতখাওয়া-জয়ন্তী ভ্রমণ, সঙ্গে পেটপুজোর ব্যবস্থাও, পুজোর উপহার NBSTC-র
নেপথ্যে কী কারণ: স্টেশনের নাম হলুদের উপরে কালো দিয়ে লেখা হয়। আসলে হলুদের উপরে কালো রঙ ভালোভাবে ফুটে ওঠে। সেই কারণেই স্টেশনের নাম হলুদ বোর্ডের উপরে কালো রঙ দিয়ে লেখা হয়।
আরও পড়ুন : দুর্গাপুজো-দীপাবলি-ছটপুজোয় অতিরিক্ত ৩৪৪ টি ট্রিপ, কোন রুটে চলবে পুজো স্পেশ্যাল ট্রেন?
যাতে দূর থেকে দেখা যায় স্টেশনের নাম তার জন্যই এই পন্থা অবলম্বন করা হয়ে থাকে দীর্ঘদিন ধরে। তবে অনেকেই এর পেছনে থাকা বিজ্ঞানসম্মত কারণটা জানতেন না।













