বাংলাহান্ট ডেস্ক : অক্টোবর মানেই উৎসবের মরশুম শুরু। দুর্গাপুজো, কালীপুজো, ছটপুজো পরপর উৎসব লেগেই রয়েছে। এবারও উৎসবের মরশুমে অনেকেই কর্মস্থল থেকে বাড়ি ফিরবেন। অনেকে ঘুরতেও যাবেন। টিকিট নিয়ে যাতে হয়রানির মুখে না পড়তে হয় তার জন্য ১৯ জোড়া বাড়তি পুজো স্পেশ্যাল ট্রেন (Pujo Special Train) চালাতে চলেছে দক্ষিণ পূর্ব রেল।
পুজো স্পেশ্যাল ট্রেন (Pujo Special Train) চালাবে দক্ষিণ পূর্ব রেল
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, পুজো স্পেশ্যাল ট্রেনগুলি উৎসবের সময়ে ৩৪৪ টি বাড়তি ট্রিপ করবে। এছাড়াও আরও এক জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এতে টিকিটের চাহিদার পাশাপাশি যাত্রীদের ভিড়ও সামাল দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

কোন রুটে চলবে: বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে টিকিটের চাহিদার কথা মাথায় রেখে বিশেষ ট্রেনগুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শালিমার এবং সাঁতরাগাছি থেকে পুরী, দিঘা, বিশাখাপত্তনম, চারলাপল্লী, আজমের, তিরুবনন্তপুরম, মুম্বই লোকমান্য তিলক টার্মিনাস, নাহারলাগুনগামী ট্রেন থাকছে এই তালিকায়।
আরও পড়ুন : বক্স অফিসে ‘দৃশ্যম’ ঝড়, তিন দিনেই ২০০ কোটি ছুঁইছুঁই, লম্বা উইকেন্ডে দর্শকদের ঢল
যাত্রী সুবিধার্থে ট্রেন বৃদ্ধি: এছাড়া রাঁচি ও হাতিয়া থেকে বেঙ্গালুরু, মুম্বই, আনন্দ বিহার, আলিপুরদুয়ার, শালিমার ও বানো রুটে চলবে বিশেষ ট্রেন (Pujo Special Train)। এতে ঝাড়খণ্ডের যাত্রীদের বিশেষ সুবিধা হবে। এছাড়া মালদহ টাউন থেকে দিঘা এবং লখনউ থেকে আদিত্যপুর রুটে বিশেষ পুজো স্পেশ্যাল ট্রেন চলবে।
আরও পড়ুন : মাত্র ৫০০ টাকায় রাজাভাতখাওয়া-জয়ন্তী ভ্রমণ, সঙ্গে পেটপুজোর ব্যবস্থাও, পুজোর উপহার NBSTC-র
অতিরিক্ত ট্রেন যেমন চলবে, তেমনই নিয়মিত ট্রেনগুলিতে আসন সংখ্যাও বাড়তে চলেছে বলে খবর। চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত বিভিন্ন দূরপাল্লার ট্রেনের সঙ্গে স্থায়ীভাবে অতিরিক্ত ৩০ টি বগি বা কোচ যুক্ত করা হয়েছে। এতে পুজোর পরেও যাত্রী চলাচলে সুবিধা হবে।













