বাংলা হান্ট ডেস্কঃ কিছুতেই লাগাম পড়ছে না। আদালতের একের পর এক কড়া নির্দেশের পরও রাজ্যে বেআইনি নির্মাণের রমরমা! শহর থেকে জেলা, আগাছার মতো গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ (Illegal Construction)! বিগত কয়েক বছর ধরে বেআইনিভাবে জমি অধিগ্রহণ করে বিল্ডিং তৈরি নিয়ে একের পর মামলা শুনেছে হাইকোর্ট (Calcutta High Court)। কড়া নির্দেশও দিয়েছেন বিচারপতিরা। তবে লাভের লাভ কিছু হয়নি।
বেআইনি নির্মাণ মামলায় কড়া আদালত | Calcutta High Court
ফের একবার আদালতের নির্দেশকে উপেক্ষা করে কলকাতা ও বিধাননগরে জমি দখল ও সেই জমিতে অবৈধ নির্মাণ গজিয়ে ওঠার মতো ঘটনা সামনে এসেছে। সম্প্রতি বিধান নগরে বেআইনি ভাবে জমি অধিগ্রহণ করে বিল্ডিং তৈরির অভিযোগ উঠেছে। যা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। বুধবার সেই মামলাতেই এল কড়া নির্দেশ।
হাইকোর্টে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে বুধবার বিধাননগরে অবৈধ নির্মাণ নিয়ে মামলা দায়ের হয়। আদালতে মামলাকারীর অভিযোগ, বিধাননগরের বেআইনি নির্মাণ হয়েছে। তিনি জানান, তার কাছে প্রয়োজনীয় ডকুমেন্টও আছে যেখানে দেখা যাচ্ছে ওই জমি বেআইনি ভাবে অধিগ্রহণ। সেই মামলায় কড়া অবস্থান নিল হাইকোর্ট।

আরও পড়ুন: রাত পোহালেই ঝমঝমিয়ে বৃষ্টি! দক্ষিণবঙ্গে শীত থাকবে আরও বেশ কিছুদিন: আগাম আপডেট
ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী তিন সপ্তাহের মধ্যে ওই জায়গা পরিদর্শন করে এফিডেভিটের কপি জমা দিতে হবে। বিধান নগর মিউনিসিপ্যাল কর্পোরেশেন এবং ব্লক ডেভলপমেন্ট অফিসারকে জানাতে হবে এই বিষয়ে। এর আগেও অবৈধ নির্মাণ মামলায় কড়া অবস্থান নিয়েছে হাইকোর্ট। এবারেও তার ব্যতিক্রম হল না। এবার আদালতের এই নির্দেশের পর কী পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার।












