রাত পোহালেই ঝমঝমিয়ে বৃষ্টি! দক্ষিণবঙ্গে শীত থাকবে আরও বেশ কিছুদিন: আগাম আপডেট

Published on:

Published on:

south bengal weather(211)
Follow

বাংলাহান্ট ডেস্ক: মাঝে তাপমাত্রা বাড়লেও ফের রাজ্যে নামছে তাপমাত্রা। আসলে মাঘের শেষের দিকে এসেও তাপমাত্রার যে ওঠা-নামা চলছে, তাতে রীতিমতো কনফিউস সাধারণ মানুষ। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতেও সকাল ও রাতে শীতের আমেজ। এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল, শীত এখনই মাঠ ছাড়ছে না। আপাতত বজায় থাকবে শীতের ভরপুর আমেজ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত সকাল ও সন্ধ্যায় শীতের শিরশিরানি বজায় থাকবে শহর থেকে জেলা, সর্বত্রই। তবে কাঁপুনি দেওয়া শীত কি আর ফিরবে? আবহাওয়া দপ্তর বলছে, এ বছরের জন্য আর তেমন পূর্বাভাস। তবে এখনই দক্ষিণবঙ্গ থেকে শীত উধাও হচ্ছে না। অনুমান, ফেব্রুয়ারীর মাঝামাঝি সময় থেকে শীত উধাও হতে পারে।

আগামী তিন-চার দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫- ১৭ ডিগ্রির মধ্যে থাকবে। স্বাভাবিক বা তার আশেপাশে থাকবে তাপমাত্রা। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করার সম্ভাবনা। তবে তাপমাত্রা আপাতত খুব কম বা বেশি না থাকলেও দক্ষিণবঙ্গে ভোগাবে কুয়াশা। ফের বাড়ছে কুয়াশার দাপট।

আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সকালের দিকে কুয়াশা দাপট দেখাবে। কোথাও কোথাও ঘন, আবার কোথাও মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে। তবে বেলা বাড়লে কমবে কুয়াশা। আকাশ পরিষ্কার হবে। কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম সহ গোটা দক্ষিণবঙ্গেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

south bengal weather(193)

আরও পড়ুন: পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে মাধ্যমিকের জন্য একগুচ্ছ নির্দেশিকা পর্ষদের, চালু হল হেল্পলাইনও

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে ফের নামছে তাপমাত্রা। শীত গিয়েও ফের ফিরেছে। ভরপুর শীতের আমেজ বজায় রয়েছে পাহাড় থেকে সমতল সর্বত্র। আগামী সাত দিন উত্তরবঙ্গে রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রার বড়সড় কোনো হেরফের হবে না। তবে বৃষ্টির জেরে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। সমতলের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং-এর কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।