ISI-র ঘনিষ্ঠতায় পাকিস্তানের মাটিতেই চলছে জঙ্গি কর্মকাণ্ড! স্বীকার করল খোদ শীর্ষ জইশ কমান্ডার

Published on:

Published on:

Militant activities are taking place on Pakistan, with close ties with the ISI!

বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানের (Pakistan) মাটিতে বসেই জঙ্গি কার্যকলাপ চালানোর কথা স্বীকার করল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের (Jaish-e-Muhammad) এক শীর্ষ কমান্ডার। শুধু তাই নয়, পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে জঙ্গি সংগঠনের যোগাযোগের কথাও প্রকাশ্যে এনেছে সে। জইশ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরির (Masood Iliyas Kashmiri) এই বিস্ফোরক মন্তব্য ঘিরে নতুন করে অস্বস্তিতে ইসলামাবাদ। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাটি ব্যবহার করে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর অভিযোগ করে আসছে নয়াদিল্লি। যদিও প্রতিবারই সেই অভিযোগ অস্বীকার করে প্রমাণ চেয়েছে ইসলামাবাদ। এবার পাকিস্তানের অভ্যন্তরেই সেই দাবির পক্ষে নতুন তথ্য সামনে এল।

ISI-র ঘনিষ্ঠতায় পাকিস্তানের (Pakistan) মাটিতেই চলছে জঙ্গি কর্মকাণ্ড!

সম্প্রতি ইসলামাবাদে ‘পুঞ্চ আওয়ান’ নামে একটি উচ্চপর্যায়ের সম্মেলনের আয়োজন করা হয়েছিল। পাকিস্তানপন্থী রাজনৈতিক দল এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখে মাসুদ ইলিয়াস কাশ্মীরি, যার অন্য নাম আবু মহম্মদ। জইশ-ই-মহম্মদের এই শীর্ষ কমান্ডার ভারতের কাছে অন্যতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি। তার বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা রয়েছে। ২০১৮ সালের সানজওয়ান সেনাছাউনিতে হামলার অন্যতম মূলচক্রী হিসেবেও তার নাম উঠে এসেছে (Pakistan)।

আরও পড়ুন: শেখ হাসিনার দেশে ফেরা আটকাতে মরিয়া ঢাকা! আমেরিকা-রাশিয়া-চিনের কাছে আবেদন বাংলাদেশের

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের মাটিতে জইশের সক্রিয় পরিকাঠামোর কথা ফাঁস করে দেয় মাসুদ। তার দাবি, পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে এখনও জঙ্গি ডেরা সক্রিয় রয়েছে। পাশাপাশি ধরমসল এলাকায় জইশের একটি মার্কাজ বা প্রশিক্ষণকেন্দ্রের কথাও উল্লেখ করে সে। অর্থাৎ, পাকিস্তানের ভূখণ্ডে জঙ্গি সংগঠনের কার্যকলাপ যে এখনও চলছে, কার্যত সেই কথাই স্বীকার করে নেয় এই কমান্ডার।

আরও চাঞ্চল্যকর দাবি করেছে মাসুদ। তার বক্তব্য, আইএসআই-এর আধিকারিকদের সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই তার হাতে একটি ডসিয়ে তুলে দেওয়া হয়। তাতে জইশের ২২ জন ক্যাডারের নাম ছিল বলে দাবি তার। যদিও ওই ২২ জনের সবাই তার সংগঠনের সদস্য নয় বলেও জানিয়েছে সে। এই মন্তব্যে পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে জঙ্গি সংগঠনের যোগাযোগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Militant activities are taking place on Pakistan, with close ties with the ISI!

আরও পড়ুন: ১০ একর জায়গা জুড়ে প্যান্ডেল! আমন্ত্রিতের সংখ্যা ৫ লক্ষ, বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে রাজকীয় আয়োজন

এখানেই শেষ নয়। মাসুদের দাবি, জইশের সদস্যরা যথেষ্ট প্রশিক্ষিত এবং জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশ করে বড়সড় নাশকতা চালানোর ক্ষমতা রাখে। পাক অধিকৃত কাশ্মীরে তাদের কার্যকলাপ যে ছোটখাটো কোনও হামলার মধ্যে সীমাবদ্ধ নয়, সে কথাও স্পষ্ট করেছে সে। এখনও পর্যন্ত এই বক্তব্য নিয়ে পাকিস্তান সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই স্বীকারোক্তি ভারত-পাকিস্তান (Pakistan) সম্পর্কের উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।