বাংলা হান্ট ডেস্ক: হাওড়া ডিভিশনে পাওয়ার ও ট্রাফিক ব্লকের জন্য ২৮ নভেম্বর শনিবার ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হবে (Indian Railways)। এছাড়ো কাটোয়াক আমি বেশ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে এই কাজের ফলে। রিশিডিউল করা হয়েছে বেশ কিছু ট্রেন। তারই সঙ্গে হাওড়া ডিভিশনের ব্যান্ডেল কাটোয়া শাখার কাটোয়া ও দাঁইহাটা স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং এর বদলে প্রস্তাবিত সীমিত উচ্চতর সাবওয়ে নির্মাণের জন্য কাটোয়া পাটুলি শাখার আপ ডাউনলড মিলিয়ে ২৮ নভেম্বর ৬ ঘন্টার জন্য পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকবে।
১৪টি লোকাল বাতিল ৫ ঘণ্টা দেরিতে ইন্টারসিটি (Indian Railways)
এই কাজের ফলে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে রয়েছে (Indian Railways), ৩৭৯১৩, ৩৭৯১৫, ৩৭৯১৭ হাওড়া-কাটোয়া লোকাল,
৩৭৭৪৭, ৩৭৭৪৯, ৩৭৭৫১ ব্যান্ডেল-কাটোয়া লোকাল,৩১১১১ শিয়ালদহ-কাটোয়া লোকাল, ৩৭৯২২, ৩৭৯২৪, ৩৭৯২৬ কাটোয়া-হাওড়া লোকাল,৩৭৭৪৪, ৩৭৭৪৬, ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল,৩১১১২ কাটোয়া-শিয়ালদহ লোকাল।
শুধুমাত্র যে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে তা নয়। এই কাজের ফলে দূরপাল্লার ট্রেন চলাচল প্রভাব পড়তে চলেছে। ২৮নভেম্বর যাত্রা শুরু করতে চলা ১৩৪৬৬ মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস এবং ১৩৪৬৫ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের সময়সূচি পাঁচ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফের বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম, কলকাতায় কত দর এখন?
পাশাপাশি রিশিডিউল করা হয়েছে ১৩৪৬৬ মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (ভায়া আজিমগঞ্জ)। ৫ ঘণ্টার জন্য রিশিডিউল হয়ে মালদা টাউন থেকে সকাল ১১টা ৫ মিনিটে ছাড়বে।
১৩৪৬৫ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস (ভায়া আজিমগঞ্জ)। ৫ ঘণ্টার জন্য রিশিডিউল হয়ে হাওড়া স্টেশন থেকে সন্ধে ৭টায় ছাড়বে (Indian Railways)।











