বাংলাহান্ট ডেস্ক : শীতকাল মানেই বাজারে হরেক সবজির মেলা। গাজর, বিনস, ফুলকপির ভিড়ে পটল এখন হারিয়েই যেতে বসেছে। এই শেষ মরশুমের পটলকে সুস্বাদু করে তুলতে চেখে দেখতে পারেন এক ভিন্ন স্বাদের রান্না (Recipe)।
তিল পটলের সহজ সাধারণ রেসিপি (Recipe)
পটল দিয়ে নানান ধরণের রান্নাই করা যায়। চেনা কিছু উপকরণেই স্বাদ বদলে যেতে পারে পটল দিয়ে তৈরি পদের। বাড়িতে থাকা সহজ উপকরণ দিয়েই বানানো যাবে এক সুস্বাদু পদ। দেখে নিন তিল পটলের সহজ রেসিপি-

তিল পটলের উপকরণ:
পটল
পোস্ত বাটা
আদা বাটা
কাজু বাদাম বাটা
সাদা তিল বাটা
হলুদ গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
ধনে গুঁড়ো
টক দই
গোটা জিরে
জিরে গুঁড়ো
কাঁচালঙ্কা
ঘি
তেজপাতা
গরম মশলা গুঁড়ো
আরও পড়ুন : এবার তো ৩০০ করবে! তরুণ তারকা বৈভব সূর্যবংশীর ভূয়সী প্রশংসা ইউনিভার্স বস ক্রিস গেইলের
তিল পটলের প্রণালী: প্রথমে পটলের দু মুখ কেটে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল (Recipe) দিয়ে ভেজে নিতে হবে। কড়াইতে এবার তেল গরম করে তাতে তেজপাতা, গোটা জিরে ফোরন দিতে হবে। এরপর এতে ঘি এবং অন্যান্য মশলা দিতে হবে। এরপর সমস্ত বাটা মশলা মিশিয়ে দিতে হবে।
আরও পড়ুন : নভেম্বরেই ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, কোথায় দেখা যাবে রেজাল্ট?
ভালো করে মশলা কষিয়ে ভেজে রাখা পটল দিয়ে দিতে হবে। এরপর এতে দই মিশিয়ে কাঁচালঙ্কা, নুন এবং গরম মশলা গুঁড়ো মেশাতে হবে। সবটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলেই তৈরি তিল পটল।












