বাংলাহান্ট ডেস্ক : দীপাবলিতে মুক্তিপ্রাপ্ত ‘রামায়ণ’ (Ramayana) দারুণ ব্যবসা করছে বক্স অফিসে। ইতিমধ্যেই গোটা দেশ তথা গোটা বিশ্বেও সাড়া ফেলে দিয়েছে এই ছবি। তবে যারা এখনও পর্যন্ত সিনেমা হলে গিয়ে দেখে উঠতে পারেননি ছবিটি, তাদের জন্য এবার অনলাইনেই দেখার সুযোগ রামায়ণ। এবার ওটিটিতে আসতে চলেছে নীতেশ তিওয়ারির রামায়ণ।
বলিউডের বিগ বাজেট ছবি ‘রামায়ণ’ (Ramayana)
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বিগ বাজেট ছবি রামায়ণ।দাবি করা হচ্ছে, প্রায় ৪০০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে এই ছবি। প্রথম পর্বে দশাননের ‘রাবণ’ হয়ে ওঠা, শ্রীরামের অস্ত্রশিক্ষা, রাম সীতার বিয়ে, বনবাস পর্ব থেকে রাবণের সীতাহরণ পর্যন্ত দেখানো হয়েছে। এবার অপেক্ষা দ্বিতীয় পর্বের।

ওটিটিতে আসতে পারে ছবি: এখনও পর্যন্ত সিনেমা হলে ভালোই ব্যবসা করছে রামায়ণ। তবে এর মধ্যেই শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ওটিটিতে আসতে পারে ছবিটি। কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে রামায়ণ, দেখার জন্য অতিরিক্ত টাকা দিতে হবে কিনা, তা নিয়েও চলছে জল্পনা। যদিও এখনও এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুন : এভাবে বিদায় দেওয়া উচিত নয়! রোনাল্ডোর অবসর প্রসঙ্গে পর্তুগিজ ফেডারেশনকে আক্রমণ মেসির প্রিয় কোচের
কত টাকা লাগবে: বেশ কিছু প্রতিবেদন অনুযায়ী, জিও হটস্টারে মুক্তি পেতে পারে রামায়ণ (Ramayana)। জানা যাচ্ছে, প্রায় ৪৫০ কোটি টাকায় বিক্রি হয়েছে ছবিটির ডিজিটাল এবং স্যাটেলাইট স্বত্ব। তবে এও শোনা যাচ্ছে, সাধারণ সাবস্ক্রিপশন থাকলে নাকি রামায়ণ দেখা যাবে না। এর জন্য আলাদা করে টাকা খরচ করতে হতে পারে।
আরও পড়ুন : মরশুমের শেষ পটল, বাটা মশলা দিয়ে কষিয়ে রাঁধলেই পাবেন স্বাদ
গুঞ্জন শোনা যাচ্ছে, রামায়ণ ছবিটি জিও হটস্টারে মুক্তি পেলে সাবস্ক্রিপশন থাকুক বা না থাকুক, আলাদা করে টাকা দিতে হবে ছবিটি দেখতে হতে পারে। প্রতিবারই ছবিটি দেখার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করতে হতে পারে দর্শকদের।












