পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে মাধ্যমিকের জন্য একগুচ্ছ নির্দেশিকা পর্ষদের, চালু হল হেল্পলাইনও

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আগামীকাল ২ রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik)। প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থী এবার দেবেন দশম শ্রেণির বোর্ড পরীক্ষা। প্রতি বছরের মতো এবছরও বেশ কিছু কড়া নিয়ম জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিট পরীক্ষার্থী এই নিয়মগুলি মানতে বাধ্য। অন্যথায় বাতিল হয়ে যেতে পারে পরীক্ষা।

মাধ্যমিকের (Madhyamik) আগে জারি নয়া নির্দেশিকা

মধ্যশিক্ষা পর্ষদের তরফে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া রয়েছে। প্রতিটি পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে আসল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে। কোনও ধরণের মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। স্মার্টওয়াচ বা ক্যালকুলেটরের মতো বৈদ্যুতিন যন্ত্র নিয়ে যাওয়া যাবে না।

Helpline number issued for madhyamik

কী নির্দেশ দেওয়া হয়েছে: পরীক্ষাকেন্দ্রের ভেতরে কোনও অভিভাবক প্রবেশ করতে পারবেন না। দুপুর দুটোয় পরীক্ষা শেষ হওয়ার আগে প্রশ্নপত্র নিয়ে বাইরে বেরোনো যাবে না। পরীক্ষার খাতায় নির্দিষ্ট জায়গায় লিখতে হবে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর। নকল করতে গিয়ে কোনও পরীক্ষার্থী ধরা পড়লে বাতিল হতে পারে পরীক্ষা। স্বচ্ছতা বজায় রাখতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছে পর্ষদ।

আরও পড়ুন : ট্রেনের টিকিটের জন্য আর অপেক্ষা নয়, এসির আরামে মাত্র ৪ ঘন্টায় কলকাতা থেকে তারাপীঠ, চালু লাক্সারি বাস পরিষেবা

জারি হয়েছে হেল্পলাইন নম্বর: একই সঙ্গে পরীক্ষার্থীদের (Madhyamik) সুবিধার্থে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। ২৪ ঘন্টাই সচল থাকবে এই হেল্পলাইন গুলি। সেন্ট্রাল কন্ট্রোল রুমের জন্য যোগাযোগের নম্বর হল ০৩৩ ২৩২১ ৩৮১৩, ০৩৩ ২৩৫৯ ২২৭৭ এবং ০৩৩ ২৩৩৭ ২২৮২। পর্ষদের কন্ট্রোল রুমের কলকাতার আঞ্চলিক অফিসের নম্বর ০৩৩ ২৩২১ ৩৮১১। বর্ধমানের আঞ্চলিক অফিসের নম্বর ০৩৪ ২২৬৬ ২৩৭৭। উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসের নম্বর ০৩৫ ৩২৯৯ ৯৬৭৭। মেদিনীপুরের আঞ্চলিক অফিসের নম্বর ০৩২ ২২২৭ ৫৫২৪।

আরও পড়ুন : মাঝরাতে রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে গুলি! পরিচালকের নিরাপত্তায় মোতায়েন পুলিশ বাহিনী

এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনের জন্য আরও তিনটি নম্বর দেওয়া হয়েছে। সেগুলি হল ০৩৩ ২৩২১ ৩০৮৯, ০৩৩ ২৩২১ ৩৮১৬, ০৩৩ ২৩২১ ৩২১৬। জানানো হয়েছে, এই নম্বরগুলিতে ফোন করলে সভাপতি, সচিব এবং অতিরিক্ত সচিবের সঙ্গে যোগাযোগ করা যাবে।