ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে, এবার এই দুই তারকাকে দলে ফেরাবেন গৌতম গম্ভীর!

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতীয় টি-টোয়েন্টি দলে অফফর্মে রয়েছেন বেশ কিছু তারকা। সঞ্জু স্যামসন বা শ্রেয়স আইয়ারের মতো তারকা ক্রিকেটাররা কিছু বিক্ষিপ্ত ভালো ইনিংস খেললেও ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ। এমন অবস্থায় ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে নিজেদের দুর্দান্ত ফর্মের ঝলক দেখিয়ে প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সামনে ভারতীয় দলে (Indian Cricket Team) প্রত্যাবর্তনের জোড়ালো দাবি তুললেন রজত পতিদার (Rajat Patidar) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ব্যাট হাতে বিধ্বংসী ছন্দে পাওয়া গেলো আইপিএলে আরসিবির অধিনায়কত্বের দায়িত্ব পালন করা রজত পতিদারকে। মধ্যপ্রদেশের জার্সি গায়ে আসামের বিরুদ্ধে ৪৮ বলে ১৩৫ রানের ধ্বংসাত্মক ইনিংস খেললেন তিনি। টুর্নামেন্টের দুই ম্যাচে ২২২ স্ট্রাইক রেটে ১৭১ রান করেছেন মধ্যপ্রদেশ অধিনায়ক।

আসামের বিরুদ্ধে তার ভয়াল ইনিংসটি সাজানো ছিল ১৩ টি ছক্কা ও ৮ টি চার দিয়ে। ৫০ থেকে ১০০ অবধি পৌঁছতে তিনি নিয়েছেন মাত্র ১৬ বল। বাকি ৩৩ রান এসেছে মাত্র ৭ বলে। এর আগে আইপিএলে অধিনায়ক হিসেবে ব্যাট হাতে দায়িত্ব নিয়ে দলকে একাধিক ম্যাচের পাশাপাশি জিতিয়েছেন আইপিএল ট্রফি। তাও তাকে দলে নেননি গম্ভীর। কিন্তু এই পারফরম্যান্সের পর তাকে বাইরে রাখা কঠিন হবে তার পক্ষে।

আরও পড়ুন: এই কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও দলে এই তারকাকে জায়গা দিতে পারছে না BCCI! চিন্তায় সমর্থকরা

অপরদিকে ভারতীয় দল থেকে বাদ পড়ার পর এবার ব্যাট হাতে জ্বলে উঠেছেন সূর্যকুমার যাদবও। মুম্বাইয়ের জার্সি গায়ে পুরোনো বিধ্বংসী ছন্দে দেখা যাচ্ছে তাকে। প্রথম ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে তিনি ২১ বলে ৬০ রানের একটি ইনিংস। কিন্তু দ্বিতীয় ম্যাচে সেই ইনিংসকেও ছাপিয়ে গেলেন তিনি।

আরও পড়ুন: বর্তমান প্রধান কোচ গম্ভীরকে নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী! করলেন অবাক করা মন্তব্য

দ্বিতীয় ম্যাচে গুজরাটের বিরুদ্ধে তিনি খেললেন মাত্র ২৯ বলে ৮২ রানের একটি অত্যাশ্চর্য ইনিংস। তার ৩৬০ ডিগ্রি ব্যাটিংকে রোখার কোনও রাস্তা খুঁজে পায়নি গুজরাটের বোলাররা। তিনি মেরেছেন ৯ টি চার ও ৭ টি বিশাল ছক্কা। তার দাপুটে ব্যাটিংয়ে ভর করে মাত্র ১৫.৪ ওভারে ১৯৮ রান সফলভাবে তাড়া করে মুম্বাই। তার এই ধারাবাহিক পারফরম্যান্সের তাকে নিয়ে আলাদা করে ভাবতে বাধ্য হবেন নির্বাচকরা।