বর্তমান প্রধান কোচ গম্ভীরকে নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী! করলেন অবাক করা মন্তব্য

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) ৫ ম্যাচের ওডিআই সিরিজ ১-৩ ফলে জিতে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু এই জয়ের পরেও পুরোপুরি সন্তুষ্ট নন দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)! গোটা সিরিজে বেশিরভাগ সময় জুড়ে ভারতের বোলাররা অসাধারণ পারফরম্যান্স করলেও ভারতের ব্যাটারদের ব্যর্থতা বার বার কাঁটার মতো বিঁধেছে ভারতীয় সমর্থকদের মনে। আর এই বিষয়টি নিয়েই গম্ভীরের কড়া অবস্থানকে সমর্থন করেছেন রবি শাস্ত্রী (Ravi Shasti)।

চতুর্থ ওডিআই ম্যাচে দলের শোচনীয় ব্যাটিং বিপর্যয়ের পর সরাসরি দলের ব্যাটারদের দিকে আঙুল তুলেছিলেন গম্ভীর। নিউজিল্যান্ডের বোলারদের কৃতিত্ব দিয়েও তিনি কড়া সমালোচনা করেছিলেন দলের ব্যাটারদের। তিনি সরাসরি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে এমন কোনো বল নেই যা খেলা সম্ভব নয়। ম্যাট হেনরি ভালো জায়গায় বল করেছেন ঠিকই, কিন্তু আমাদের তা সামলে নেওয়ার সক্ষমতা থাকা উচিত। ৯০ রানের আশেপাশে অলআউট হয়ে গেলে তা অবশ্যই চিন্তার বিষয়। এখানকার পরিস্থিতি অনেকটা বিশ্বকাপের মতোই; এমনকি আগের ম্যাচেও আমরা সহজ টার্গেট তাড়া করতে নেমে সাতটি উইকেট হারিয়েছিলাম, এটি সত্যিই উদ্বেগের কারণ।”

Why is Team India head coach Gautam Gambhir job at risk?

এরপর পঞ্চম ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় ভারতীয় দল। ফের একবার বোলারদের দাপুটে পারফরম্যান্স দলের জয় নিশ্চিত করে। এই সিরিজ জয়ের কৃতিত্ব প্রকাশ্যে শুধুমাত্র বোলারদের দিয়েছেন ভারতের বর্তমান প্রধান কোচ। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “বোলারদের ভালো পারফরম্যান্সই আপনাকে সিরিজ জিতিয়ে দেয়। দলের ছেলেদের জন্য আমি গর্বিত।”

আরও পড়ুন: বোলাররাই বাঁচালো ভারতকে! T20-র পর ODI সিরিজও জিতে নিলেন শ্রেয়স আইয়াররা

এবার দলের ব্যাটারদের বিরুদ্ধে তারকা বর্তমান ভারতীয় কোচের এই কড়া অবস্থানকে সমর্থন জানিয়েছেন প্রাক্তন ভারতীয় কোচ শাস্ত্রী। তিনি বলেন, “গম্ভীর ঠিকই বলেছিলেন। গত সংবাদ সম্মেলনে তিনি যখন বলেছিলেন, ‘আমি সবচেয়ে বেশি হতাশ, কারণ দক্ষিণ আফ্রিকার পরিস্থিতির সাথে সবচেয়ে কাছাকাছি পরিস্থিতি আমরা এখানেই পাব’, তখন তিনি সঠিকই ছিলেন। ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা থাকবে, যেখানে খেলার প্রয়োগ বা নিবেদন হতে হবে আরও উন্নত।”

আরও পড়ুন: বুমরা নন, টেস্ট সিরিজে বল হাতে নজর কাড়বেন এই ভারতীয় পেসার! ভবিষ্যদ্বাণী শাস্ত্রীর

তবে শুভমান গিলের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া শ্রেয়স আইয়ার দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হতে চলা বিশ্বকাপে ভারতীয় দল সমস্যার মুখোমুখি হবে, এমন তত্ত্বকে গুরুত্ব দিতে নারাজ। তিনি সরাসরি বলেছেন, “দক্ষিণ আফ্রিকায় কী ঘটবে তা আগে থেকে বলা কঠিন। এখানকার আবহাওয়া সবসময় ভিন্ন রকম থাকে। দুই দলের কেউই সেভাবে ব্যাটিং করতে পারেনি, উইকেটটি ছিল বোলারদের অনুকূলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিরিজ জয় করা, আর আমরা তা করেছি। চতুর্থ ওয়ানডেতে হারের বিষয়টি আমরা পরের দিনই ভুলে গিয়েছিলাম। ম্যাট হেনরি দুর্দান্ত বোলিং করেছেন, তিনি ছিলেন অত্যন্ত বিধ্বংসী। আমরা সেই বাস্তবতা মেনে নিয়ে সামনে এগিয়ে গেছি।”