ট্রেনের টিকিটের জন্য আর অপেক্ষা নয়, এসির আরামে মাত্র ৪ ঘন্টায় কলকাতা থেকে তারাপীঠ, চালু লাক্সারি বাস পরিষেবা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বীরভূমের তারাপীঠ (Tarapith) পুণ্যার্থীদের জন্য এক অত্যন্ত জনপ্রিয় স্থান। প্রতিদিন বহু পুণ্যার্থীর ভিড় হয় এখানে। আর এবার তীর্থযাত্রীদের জন্য বড় সুখবর দিল বেসরকারি লাক্সারি বাস পরিষেবা। কলকাতার করুণাময়ী বাস টার্মিনাস থেকেই সরাসরি তারাপীঠ যাওয়ার বেসরকারি লাক্সারি বাস পরিষেবা চালু হতে চলেছে।

কলকাতা থেকে তারাপীঠ (Tarapith) লাক্সারি বাস পরিষেবা

যাত্রীদের সুবিধার্থে এবং কলকাতা থেকে তারাপীঠের দূরত্ব কমিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, তীর্থযাত্রীদের সুবিধার্থে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছুঁয়ে যাবে বাসটি। করুণাময়ী থেকে যাত্রা শুরু করে বাগুইআটি, এয়ারপোর্ট ১ নম্বর গেট, ডানলপ এবং  নিবেদিতা সেতু হয়ে পৌঁছাবে ডানলপ।

Luxury bus service start from Kolkata to tarapith

কোন রুটে চলবে: সেখান থেকে আবার বাসটি গুড়াপ, শক্তিগড় এবং বর্ধমান বাইপাস ধরে বীরভূমে প্রবেশ করবে। এরপর একে একে ইলামবাজার, বোলপুর, পুরন্দরপুর, সিউড়ি হয়ে পৌঁছাবে তারাপীঠ। সকাল সকালই যাত্রা শুরু করবে বাসটি। দ্রুত পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে।

আরও পড়ুন : মাটনের বদলে ‘গোমাতা’! সায়কের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অলিপাবের কর্মী

কখন ছাড়বে বাস: করুণাময়ী থেকে সকাল ৭ টা ১০ নাগাদ ছাড়বে বাসটি। এরপর সকাল ৯ টা ১৫ তে পৌঁছাবে বর্ধমান বাইপাস। সকাল ১১ টা ৫০ এ পৌঁছাবে বোলপুর, দুপুর ১২ টা ৫০ এ সিউড়ি। আর তারপর দুপুর ১ টা ৩০ নাগাদ বাসটি প্রবেশ করবে তারাপীঠে (Tarapith)। ফিরতি পথে মাত্র ৪ ঘন্টায় সিউড়ি থেকে করুণাময়ী পৌঁছে দেবে বাসটি। দুপুর ৩ টে তে তারাপীঠ থেকে ছেড়ে সিউড়ি পৌঁছাবে বিকেল ৪ টেয়। এরপর রাত ৮ টায় পৌঁছানো যাবে করুণাময়ী।

আরও পড়ুন : নতুন নায়িকা আসতেই অস্তাচলে TRP, সিরিয়াল নিয়ে মুখ খুললেন ‘অপর্ণা’ শিরিন

সাধারণত তারাপীঠ যেতে হলে ট্রেনে টিকিট পাওয়া বড় সমস্যা হয়ে দাঁড়ায়। বিশেষ করে চাহিদার সময় শান্তিনিকেতন বা তারাপীঠের টিকিট পাওয়া হয়ে ওঠে দুষ্কর। এবার এই লাক্সারি বাস পরিষেবা তাদের জন্য বড় স্বস্তি এনে দিতে চলেছে। যারা জরুরি কাজে কম সময়ের মধ্যে সিউড়ি বা বোলপুর থেকে কলকাতা যাতায়াত করতে চান তাদের জন্যও খুবই লাভজনক হবে এই পরিষেবা।