সরকারি কর্মীদের জোড়া লক্ষ্মীলাভ! DA বাড়ার পর বেতন বৃদ্ধি সংক্রান্ত বড় আপডেট

Published on:

Published on:

When will 8th Pay Commission salary hike come into effect

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) সদ্য ডিএ বৃদ্ধি হয়েছে। ৬০ শতাংশের বদলে এবার থেকে ৬৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন তাঁরা। এর মাঝেই অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কার্যকর হলে নতুন বেতন কাঠামো কেমন হবে সেই নিয়ে জল্পনা কল্পনা চলছে। অনেকেরই প্রশ্ন, বর্ধিত বেতন কবে থেকে মিলবে?

কমিশন রিপোর্ট জমা দিলেই বাড়বে বেতন? | (8th Pay Commission)

অষ্টম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি হয়েছিল ২০২৫ সালের ৩ নভেম্বর। কমিশনের চেয়ারপার্সন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। সদস্য সচিব পঙ্কজ জৈন ও সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক পুলক ঘোষ। ১৮ মাসের মধ্যে কমিশনকে নিজেদের সুপারিশ জমা করতে বলা হয়েছে। ২০২৭ সালের মে মাসে সেই সময়সীমা শেষ হচ্ছে।

8th Pay Commission

এদিকে কমিশনের রিপোর্ট জমা পড়েছে মানেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে এমনটা নয়। অষ্টম বেতন কমিশন সুপারিশ জমা দেওয়ার পর কেন্দ্রীয় সরকার তা খতিয়ে দেখবে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি, ভাতা, পেনশন সহ অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত প্রস্তাবগুলির পর্যালোচনা করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট দফতরের মতামত ও আর্থিক প্রভাবও বিচার বিবেচনা করা হতে পারে।

আরও পড়ুনঃ ‘বিচারব্যবস্থার পক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব নয়’! এনকাউন্টারকে সমর্থন করে বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

এরপরেই অষ্টম বেতন কমিশন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ও নয়া পে কমিশন কার্যকর করার নির্দেশিকা জারি করা হতে পারে। এই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হতে কতদিন বা কত মাস সময় লাগতে পারে তা এখনও স্পষ্ট নয়।

কয়েকটি কর্মী সংগঠনের প্রতিনিধিদের অনুমান, ২০২৭ সালের মে মাসে অষ্টম বেতন কমিশনের রিপোর্ট জমা পড়লেও বাকি প্রক্রিয়া সম্পন্ন হতে আরও তিন মাস থেকে ছয় মাস বা তারও বেশি সময় লাগতে পারে। সেই অনুযায়ী আগামী বছরের শেষের দিকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

কেউ কেউ আবার মনে করছেন, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই অষ্টম বেতন কমিশন কার্যকর হতে পারে। কেন্দ্রীয় সরকার যদি সুপারিশ অনুমোদন করে এই সময় থেকে নতুন পে কমিশন জারি করে তাহলে মাঝের সময়কার টাকা বকেয়া তথা এরিয়ার হিসেবে পেতে পারেন সরকারি কর্মীরা।

অন্যদিকে অষ্টম বেতন কমিশন কার্যকর হলে সরকারি কর্মীদের বেতন কতটা বাড়বে তা ফিটমেন্ট ফ্যাক্টরের উপর নির্ভরশীল। এই বিষয়ে বিভিন্ন কর্মী সংগঠনের তরফে নানা প্রস্তাব দেওয়া হয়েছে। ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮৩, ২.০, ২.৫৭, ৩.৮৩ ও ৪.০ করার দাবি রাখা হয়েছে। কমিশনের সুপারিশ ও সরকারের অনুমোদনের পরেই বেতন কতটা বাড়বে তা স্পষ্ট করে জানা যাবে।