বুড়িমার পুজোর ভোগের জন্য ১৫০০ কুইন্টাল চাল-ঘি! কোথায় কীভাবে পাবেন প্রসাদ?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : জগদ্ধাত্রী পুজো মানে শুধু যে চন্দননগর লাইমলাইটে থাকে তা নয়, একই রকম কদর পায় কৃষ্ণনগরও। বিশেষ করে কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমার (Buri Maa) জনপ্রিয়তা আকাশছোঁয়া। জগদ্ধাত্রী পুজো মানেই বুড়িমাকে দেখার জন্য ভিড় জমে ভক্তদের। একই সঙ্গে বুড়িমার প্রসাদ গ্রহণের জন্যও অপেক্ষায় থাকেন বহু ভক্ত। আর এবার বুড়িমার ভোগপ্রসাদ বিতরণের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা।

বুড়িমার (Buri Maa) পুজোর ভোগের জন্য বিশেষ আয়োজন

পুজো উদ্যোক্তাদের তরফে খবর, এবার বুড়িমার মহাভোগ তৈরিতে ব্যবহার হবে ১৫০০ কুইন্টাল চাল এবং ১২০০ কুইন্টাল ঘি। প্রচুর ভক্ত সমাগমের কথা মাথায় রেখে গত বছরের তুলনায় এবছর ভোগের আয়োজন আরও বড় করে করা হয়েছে।

Special bhog arrangements for buri maa puja

কোথায় হবে প্রসাদ বিতরণ: ভোগ বিতরণের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। জানা যাচ্ছে, এবার দুটি আলাদা জায়গা থেকে ভোগ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। বিকেল ৫ টা থেকে শুরু হবে ভোগপ্রসাদ বিতরণ, চলবে রাত ১২ টা পর্যন্ত। এর ফলে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যেকোনো সময়ে ভক্তরা বুড়িমার (Buri Maa) প্রসাদ গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন : নিরাপত্তাবাহিনীর বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাম ঘটনার চক্রী লস্কর কমান্ডার

কত টাকার কুপন: জানা যাচ্ছে, যারা পুজো দেবেন তাদের একটি নির্দিষ্ট কুপন দেওয়া হবে। ওই কুপন দেখিয়েই নির্দিষ্ট জায়গা থেকে সন্দেশ ভোগ সংগ্রহ করা যাবে। যারা অন্নভোগ নিতে চান তাদের জন্য রয়েছে ৫০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকা মূল্যের কুপনের ব্যবস্থা। যেকোনো মূল্যের কুপন নিতে পারবেন ভক্তরা।

আরও পড়ুন : আর হবে না ট্রেন লেট, সময়ানুবর্তিতা বাড়াতে বিশেষ ব্যবস্থা রেলের

এছাড়াও বুড়িমার পুজো উপলক্ষে অন্নমহোৎসবের আয়োজন করা হয়ে থাকে। সেখানে যে কেউ বিনামূল্যে ভোগ গ্রহণ করতে পারেন। লোকবিশ্বাস অনুযায়ী, বুড়িমার দর্শন ও প্রসাদ গ্রহণ করলে দুর্ভোগ কমে।