আর হবে না ট্রেন লেট, সময়ানুবর্তিতা বাড়াতে বিশেষ ব্যবস্থা রেলের

Published on:

Published on:

indian-railways-earns-rs-628-crores-in-october-month-including-scrap-sell-worth-crores

বাংলাহান্ট ডেস্ক : নিয়মানুবর্তিতা এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করেছে ভারতীয় রেল (Indian Railways)। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের সিগন্যাল ও টেলিকমিউনিকেশন বিভাগ মাল্টি সেকশন ডিজিটাল অ্যাক্সেল কাউন্টার ব্যবহার করে ডুয়াল ডিটেকশন ব্যবস্থা চালু করেছে। এই ইলেকট্রনিক যন্ত্র ট্রেনের চাকা গণনা করে রেললাইন ফাঁকা আছে নাকি ট্রেন রয়েছে তা নিশ্চিত করে।

ট্রেন লেট কমাতে বড় ব্যবস্থা রেলের (Indian Railways)

হাওড়া-বর্ধমান কর্ড লাইনের পাল্লা রোড এবং শক্তিগড়ের মধ্যে ১৯ টি ডিটেকশন পয়েন্ট ব্যবহার করে ১০ টি ট্র্যাক সেকশন জুড়ে মেধা মাল্টি সেকশন ডিজিটাল অ্যাক্সেল কাউন্টার রয়েছে। এর পাশাপাশি এখন একটি নতুন ফ্রশার মাল্টি সেকশন ডিজিটাল অ্যাক্সেল কাউন্টার কাজ করছে। ইন্টিগ্রেটেড পাওয়ার সাপ্লাই ব্যাটারি বাড়িয়ে ৩০০ অ্যাম্পিয়ার আওয়ার করা হয়েছে।

Indian Railways took special measures for time management

কী পদক্ষেপ নেওয়া হয়েছে: ফ্রশার ব্যবস্থাটি একটি আলাদা কেবল এবং অপটিক্যাল ফাইবার কেবল রুট ব্যবহার করে, যাতে একটি কেবল যদি কেটেও যায়, দুই ব্যবস্থা যাতে একসঙ্গে অচল না হয়ে পড়ে। তবে অন্যান্য সেকশনগুলিতে (Indian Railways) সম্প্রসারণের আগে প্রাথমিক ভাবে এর কার্যকারিতা এবং ত্রুটির বিষয়ে তথ্য পর্যবেক্ষণ করা হবে বলে খবর।

আরও পড়ুন : দেশে ফিরলেই মৃত্যুদণ্ডের সাজা, হাসিনাকে ফেরানোর দায় দিল্লির উপর চাপাল ঢাকা

কোথায় কী ব্যবস্থা: এছাড়া লিলুয়া সর্টিং ইয়ার্ড রুট রিলে ইন্টারলকিংয়ে ৮৬ টি ডিটেকশন পয়েন্ট সহ ৫১ টি ট্র্যাক সেকশন জুড়ে যে ডাইরেক্ট কারেন্ট ট্র্যাক সার্কিট রয়েছে, তার পাশাপাশি নতুন ফ্রশার মাল্টি সেকশন ডিজিটাল অ্যাক্সেল কাউন্টারও কাজ করছে।

আরও পড়ুন : নিরাপত্তাবাহিনীর বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাম ঘটনার চক্রী লস্কর কমান্ডার

এই নতুন ব্যবস্থার ফলে একটি ডিটেকশন ব্যবস্থা বিকল হয়ে গেলে সমান্তরাল ব্যাকআপ ব্যবস্থা কোনোরকম ট্রেন আটকে রাখা, ম্যানুয়াল অপারেশন কিংবা পেপার লাইন ক্লিয়ারের দেরি ছাড়াই ট্রেন সচল রাখবে।