মাটনের বদলে ‘গোমাতা’! সায়কের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অলিপাবের কর্মী

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পার্ক স্ট্রিটের অলিপাব রেস্তোরাঁয় মাটনের বদলে ‘বিফ’ খাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন অভিনেতা ইউটিউবার সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। এবার তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন অলিপাবের এক কর্মী। পার্কস্ট্রিট থানায় সায়কের অভিযোগের ভিত্তিতে তাঁকে শনিবার গ্রেফতার করা হয় বলে খবর। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক।

অলিপাবে ‘বিফ স্টেক’ নিয়ে বিতর্কে সায়ক (Sayak Chakraborty)

শুক্রবার পার্কস্ট্রিটের এই খ্যাতনামা রেস্তোরাঁয় খেতে গিয়ে গুরুতর অভিযোগ তোলেন সায়ক। তিনি অভিযোগ করেন, মাটন স্টেক অর্ডার করা সত্ত্বেও তাঁকে বিফ স্টেক পরিবেশন করা হয় এবং না বুঝে তিনি তা খেয়েও ফেলেন। পরে বিষয়টি সামনে আসায় তীব্র ক্ষোভ উগরে দেন অভিনেতা। প্রশ্ন তোলেন রেস্তোরাঁর কর্মীদের দায়িত্ববোধ নিয়ে। এমনকি এক ওয়েটারের ধর্মীয় পরিচয় নিয়েও প্রশ্ন তুলতে দেখা যায় তাঁকে। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

Olypub employee arrested over sayak chakraborty allegation

দায়ের হয়েছে অভিযোগ: জানা গিয়েছে, এরপরেই পার্কস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন সায়ক। ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় দায়ের হয় মামলা। সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, কোনও নির্দিষ্ট শ্রেণির ধর্মীয় বিশ্বাসে ইচ্ছাকৃত আঘাত করার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, জরিমানা কিংবা দুটোই হতে পারে। এই ঘটনায় রেস্তোরাঁ কর্তৃপক্ষের ভূমিকাও পুলিশ খতিয়ে দেখছে।

আরও পড়ুন : সোনায় কর ছাড়ের দাবি, আগামীকাল বাজেটের পর কমবে সোনালি ধাতুর দাম?

কী ঘটেছে ঘটনাটা: প্রসঙ্গত, শুক্রবার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন সায়ক (Sayak Chakraborty)। সেখানে তাঁকে বলতে শোনা যায়, অলিপাবে এসে তিনি মাটন স্টেক অর্ডার দিয়েছিলেন। কিন্তু তাঁকে প্রথমে যা পরিবেশন করা হয় তা ছিল বিফ স্টেক এবং সেটাও না জানিয়ে। না বুঝে তা খেয়েও ফেলেন সায়ক। পরে আরেকটি প্লেট এনে বলা হয়, সেটা মাটন স্টেক। আগে বিফ স্টেক দেওয়া হয়েছিল। দুটোই নাকি অর্ডার ছিল।

আরও পড়ুন : পুরসভার ‘সাহায্য’ নিয়েই পুকুর বুজিয়ে বেআইনি নির্মাণ? গুরুতর অভিযোগ অনুব্রতর দাদার বিরুদ্ধে

কিন্তু সায়ক জানান, তাঁরা আদৌ বিফ স্টেক অর্ডারই দেননি। ক্ষোভ উগরে দিয়ে সায়ককে বলতে শোনা যায়, তিনি ব্রাহ্মণ। তাঁকে গোমাতা খাইয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে নেটপাড়ায় তৈরি হয়েছে বিতর্ক। এই ঘটনার পর শনিবার বন্ধ রাখা হয় অলিপাব।