পুরসভার ‘সাহায্য’ নিয়েই পুকুর বুজিয়ে বেআইনি নির্মাণ? গুরুতর অভিযোগ অনুব্রতর দাদার বিরুদ্ধে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ফের চর্চায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠল তৃণমূল নেতার দাদার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই আসরে নামে পুরসভা। নির্দেশ মতো নির্মাণকাজ বন্ধ হলেও রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা। অভিযোগ, ঘটনাস্থলে পুরসভার জলের গাড়ি পাওয়া গিয়েছে। পুরসভার ‘সাহায্য’ নিয়েই বেআইনি নির্মাণ করা হচ্ছিল বলে উঠেছে অভিযোগ।

পুকুর বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দাদার বিরুদ্ধে

স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বীরভূমের বোলপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালীমোহনপল্লী এলাকায় প্রায় ২ বিঘা জমির উপর একটি পুকুর বেআইনি ভাবে ভরাট করে বেআইনি নির্মাণ তোলা হচ্ছিল। পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ তোলার সময় পুরসভার জলের গাড়িও ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ।

Pond filling allegations against anubrata mondal brother

পুরসভার নির্দেশে বন্ধ কাজ: এই ঘটনায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পরিবারের সদস্যের নাম জড়ানোয় চাপানউতোর আরও বাড়ে রাজনৈতিক মহলে। হইচই শুরু হতেই ঘটনাস্থলে পৌঁছান পুরসভার লোকজন। তাঁরা গিয়ে নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেন। এ বিষয়ে পুরসভার ইঞ্জিনিয়ার বলেন, পুরসভার চেয়ারপার্সনের নির্দেশ মতো ঘটনাস্থল পরিবর্তন করেন তাঁরা।

আরও পড়ুন : ঢেলে সাজবে শহর, ৪২ কোটি খরচে গঙ্গার বুকে তৈরি হবে অত্যাধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল

কী জানাল পুরসভা: নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি নির্মাণকাজের সঙ্গে যুক্ত যারা, তাদের কাগজপত্র নিয়ে পুরসভায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুরসভার জলের গাড়ি কারা নিয়ে এসেছিল তাও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : সোনায় কর ছাড়ের দাবি, আগামীকাল বাজেটের পর কমবে সোনালি ধাতুর দাম?

তবে স্থানীয়দের অভিযোগ, শান্তিনিকেতন সহ বোলপুরে এমন ঘটনা আগেও ঘটেছে। কিন্তু প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ উঠেছে, তৃণমূল নেতার পরিবার এই ঘটনার সঙ্গে যুক্ত থাকায় প্রশাসন নীরব ছিল। সেই সঙ্গে স্থানীয় তৃণমূল কাউন্সিলর তাপসী বাউড়ি এবং তৃণমূল নেতা নরেশ বাউড়িও প্রত্যক্ষ ভাবে জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেননি অনুব্রত মণ্ডলের দাদা।