কর্মরত মায়েদের সন্তানের জন্য বড় পদক্ষেপ, ক্রেশ চালুতে কড়া নির্দেশ কলকাতা হাই কোর্টের

Published on:

Published on:

Calcutta High Court questions post-poll violence case transfer
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কর্মরত মায়েদের ছোট সন্তানদের দেখাশোনার জন্য বহু বছর আগে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) একটি ক্রেশ তৈরি করা হয়েছিল। কিন্তু এতদিনেও সেটি চালু করা যায়নি। এবার সেই বিষয়েই কড়া অবস্থান নিল আদালত। দ্রুত ক্রেশ চালু করার জন্য রাজ্য সরকারকে স্পষ্ট নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

ক্রেশ চালু করতে কড়া নির্দেশ আদালতের (Calcutta High Court)

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেন-এর ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দেয়, ক্রেশ চালুর জন্য প্রয়োজনীয় কর্মী দ্রুত নিয়োগ করতে হবে। আদালত (Calcutta High Court) জানিয়েছে, সেখানে একজন নার্স, দু’জন আয়া, একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং একজন নিরাপত্তাকর্মী নিয়োগ করতে হবে।

ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ঝুলিয়ে রাখা যাবে না। দ্রুত নিয়োগ সম্পন্ন করে ক্রেশ চালুর ব্যবস্থা করতে হবে। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২৫ মার্চ দুপুর দুটোয়। তার আগেই রাজ্যকে সমস্ত নিয়োগ সম্পন্ন করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত (Calcutta High Court)।

Calcutta High Court PIL Filed Seeking Bloodless 2026 Bengal Polls

আরও পড়ুনঃ ভোটের আগে বড় প্রস্তুতি! বাংলার ২৯৪ বিধানসভা আসন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

এছাড়া আদালত (Calcutta High Court) স্পষ্ট করে জানিয়েছে, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য এই নিয়োগ করতে না পারে, তাহলে এই নিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ আগে থেকেই হাইকোর্ট প্রশাসনের হাতে তুলে দিতে হবে। সেই অর্থ ব্যবহার করে আদালত প্রশাসন নিজেই প্রয়োজনীয় নিয়োগ সম্পন্ন করতে পারবে। সেক্ষেত্রে পরবর্তী শুনানির দিনই ক্রেশ চালু করার নির্দেশ দেওয়া হতে পারে বলেও আদালত ইঙ্গিত দিয়েছে।