ভোটের আগে বড় প্রস্তুতি! বাংলার ২৯৪ বিধানসভা আসন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

Updated on:

Updated on:

FIR Controversy Over Gyanesh Kumar
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতেই ভোট পরিচালনার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের সবকটি ২৯৪টি বিধানসভা আসনের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ সম্পন্ন করেছে কমিশন (Election Commission)।

২৯৪টি আসনের জন্য ২৯৪ জন আধিকারিককে নিয়োগ কমিশনের (Election Commission)

জাতীয় নির্বাচন কমিশনের আন্ডার সেক্রেটারি শক্তি শর্মা এই সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকা পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে। সেই তালিকায় প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা করে একজন করে রিটার্নিং অফিসারের নাম উল্লেখ রয়েছে। অর্থাৎ ২৯৪টি আসনের জন্য মোট ২৯৪ জন আধিকারিককে এই দায়িত্বে রাখা হয়েছে।

তালিকায় কারা?

তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে, এ বার মূলত বিভিন্ন উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদেরই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক, জেলা পরিষদের সচিব, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক, জেলা সংখ্যালঘু উন্নয়ন আধিকারিক, জেলা তফসিলি জাতি-জনজাতি উন্নয়ন আধিকারিক এবং জেলা পরিকল্পনা আধিকারিকদের নাম রয়েছে ওই তালিকায়। এ ছাড়াও জেলা পরিষদের সহ-সচিব, জেলা ভূমি অধিগ্রহণ দপ্তরের বিশেষ আধিকারিক, জেলা উন্নয়ন আধিকারিক এবং ক্ষুদ্র সঞ্চয় নিগমের উপ-অধিকর্তা পদে থাকা বেশ কয়েকজন আধিকারিককেও রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।

সিইও দপ্তরের একটি সূত্রের খবর, চলতি সপ্তাহের শুরুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ রাজ্যে আসে। সেই সময় রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে বৈঠকে রিটার্নিং অফিসার নিয়োগের বিষয়টি বিশেষভাবে আলোচনা হয়। কমিশনের তরফে জানানো হয়েছিল, অন্তত মহকুমাশাসক বা সমমানের পদমর্যাদার আধিকারিকদের নাম এই দায়িত্বের জন্য সুপারিশ করতে হবে।

এর আগে পশ্চিমবঙ্গের অনেক বিধানসভা কেন্দ্রে ডিএমডিসি বা ডেপুটি ম্যাজিস্ট্রেট-ডেপুটি কালেক্টর পদমর্যাদার আধিকারিকেরা রিটার্নিং অফিসারের দায়িত্ব সামলাতেন। তবে সদ্য প্রকাশিত তালিকা দেখলে বোঝা যায়, সেই পুরনো ধারা থেকে এ বার কিছুটা সরে এসেছে নির্বাচন কমিশন (Election Commission)।

Domicile certificate will be considered in the SIR

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের ভোটে কড়া নজরদারি! প্রায় প্রতিটি কেন্দ্রে এক জন করে পর্যবেক্ষক বসাতে পারে কমিশন

বিশেষ করে ১৫২টি বিধানসভা কেন্দ্রে মহকুমাশাসক বা সমমানের উচ্চপদস্থ আধিকারিকদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে এখন পশ্চিমবঙ্গের সবকটি ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই তুলনামূলকভাবে উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের হাতেই থাকবে ভোট পরিচালনার দায়িত্ব (Election Commission)।