অভিষেককে বড় ঝটকা হাইকোর্টের! সাংসদের আবেদনে সাড়াই দিল না আদালত

Published on:

Published on:

Calcutta High Court rejects Abhishek Banerjee’s plea

বাংলা হান্ট ডেস্ক : ক্যামাক স্ট্রিটের দফতর ঘিরে আইনি টানাপড়েন আপাতত কাটল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বন্ধ হয়ে থাকা অফিসটি দ্রুত চালু করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি। কিন্তু জরুরি ভিত্তিতে সেই আর্জির শুনানি করতে রাজি হল না অবকাশকালীন বেঞ্চ। ফলে এখনই দফতরে ফেরার পথ খুলল না। মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছে আদালত। আগামী ২৩ নভেম্বর সেখানে শুনানি হওয়ার কথা।

অভিষেকের (Abhishek Banerjee) আর্জি মানল না হাইকোর্ট

আদালতে অভিষেকের পক্ষ থেকে মূলত দফতরের নিরাপত্তা এবং বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার বিষয়টি তুলে ধরা হয়। আইনজীবীর বক্তব্য ছিল, ৩ সেপ্টেম্বর থেকে অফিসটি বন্ধ থাকলেও ভিতরের আলো ও পাখার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। ফলে একদিকে যেমন অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ হচ্ছে, অন্যদিকে তেমনই যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা থাকছে। এই পরিস্থিতিতে দফতর ব্যবহারের অনুমতি দ্রুত দেওয়ার আবেদন জানানো হয়েছিল।

Calcutta High Court rejects Abhishek Banerjee’s plea

শুধু অফিস খোলার অনুমতিই নয়, তদন্তের অগ্রগতি নিয়েও আদালতের হস্তক্ষেপ চেয়েছিলেন মামলাকারী। তাঁর পক্ষ থেকে জানানো হয়, ডিসি পর্যায়ের এক আধিকারিক ফরেনসিক পরীক্ষার কথা বলেছিলেন। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও সেই পরীক্ষা হয়নি বলে অভিযোগ। তাই তদন্তের বর্তমান অবস্থা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট চাওয়ার আর্জিও জানানো হয়েছিল। তবে অবকাশকালীন বেঞ্চ কোনও আবেদনেই অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ফের সস্তা সোনা! ভাইফোঁটার আগে কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

প্রসঙ্গত, ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরের সামনে থাকা বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে আইনি সূত্রপাত। সম্প্রতি কলকাতা পুরসভার কর্মীরা ওই বিলবোর্ড খুলে দেন। কিন্তু রাতের মধ্যেই সেখানে ফের ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের’ ব্যানার টাঙানো হয়। এরপরই বিলবোর্ড সরানোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।

পরিস্থিতি ঘিরে পাল্টা অভিযোগও সামনে আসে। পুরসভার কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও তাঁদের গায়ে হাত তোলার পাশাপাশি দায়িত্বে থাকা পুলিশকর্মীদের হেনস্থার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।‌পরবর্তী অগ্রগতি নির্ভর করছে আগামী শুনানির উপর। ২৩ নভেম্বর হাইকোর্ট কী অবস্থান নেয়, সেদিকেই এখন নজর।