ফের সস্তা সোনা! ভাইফোঁটার আগে কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

Published on:

Published on:

Gold Price significant relief in ahead of bhai phota

বাংলা হান্ট ডেস্ক: রাত পোহালেই ভাইফোঁটা। এই উৎসবের সময় সুখবর মধ্যবিত্তের জন্য। কারণ ভাইফোঁটার আগের দিন কমল সোনার দাম (Gold Price)। যার ফলে যথারীতি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। আপনি যদি আপনার দিদি অথবা বোন কিংবা ভাই অথবা দাদাকে সোনার কোনো গহনা দেওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।

ভাইফোঁটার আগে সোনার দামে বড় স্বস্তি, জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)

উপহার হিসেবে সোনার সবসময় মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ জিনিস। একদিকে সোনার দাম কমলে যেমন স্বস্তির নিঃশেষ ফেলেন আমজনতা। অপরদিকে এই হলুদ ধাতুর দর বৃদ্ধি পেলে যথারীতি পকেটে চাপ পড়ে সাধারণ জনগণের। তবে এখন কিছুটা কমেছে সোনার দাম। জানুন আজকের লেটেস্ট প্রাইস (Gold Price)।

দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১৩,২২৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৩ হাজার ৭২০ টাকা। মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩১ হাজার ৬০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৪,৪২৬০ টাকা। আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১৩,২১৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৪,৪১৬০ টাকা। পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১৩,২১০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৪,৪১১০ টাকা।

জয়পুরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১৩,২২৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৪,৪২৬০ টাকা। বেঙ্গালুরুতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩১ হাজার ৬০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৩ হাজার ৫৭০ টাকা। লখনউয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১৩,২১০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৪,৪২৬০ টাকা।

Gold Price significant relief in ahead of bhai phota

আরও পড়ুন: আপনার আধার কার্ডের নির্দিষ্ট মেয়াদ রয়েছে? কতদিন ব্যবহার করতে পারবেন এই নথি জানুন

বর্তমানে সোনার পাশাপাশি কমেছে রুপোর দাম। এর ফলে,স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম (Gold Price) বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই।