বাংলা হান্ট ডেস্কঃ কোন বিচারপতি বিজেপির, আর কারা তৃণমূলের? কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানিতে এই প্রশ্ন ঘিরেই শুরু হল বিতর্ক। অভিষেকের আইনজীবী বিচারব্যবস্থার একাংশের বিরুদ্ধে অভিযোগ তোলার পরেই তাঁর কাছে বিচারপতিদের রাজনৈতিক পরিচয়ের তালিকা চাইল আদালত। অন্যদিকে, অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার আবেদন জানিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে এই মামলার শুনানি হয়।
Cslcutta High Court : বিচারপতিদের নিয়েই কী অভিযোগ অভিষেকের আইনজীবীর?
শুনানিতে অভিষেকের আইনজীবী অভিযোগ করেন, তাঁর মক্কেলের নিরাপত্তা নিয়ে পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। এই বিষয়ে আদালতে (Calcutta High Court) মামলা করা হলেও কোনও কাজ হচ্ছে না বলে দাবি করেন তিনি। এমনকী, অভিষেকের নিরাপত্তার মামলা যাতে না এগোয়, সেই চেষ্টাও চলছে বলে অভিযোগ করেন তাঁর আইনজীবী।

এরপর বিচারব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আইনজীবীর কথায়, আদানির মামলা হলে একদিনেই শুনানি হয়ে যায়। অথচ অভিষেকের মামলা তিন মাস ধরে পড়ে রয়েছে। তিনি আরও অভিযোগ করেবলেন, বিচারপতিদের একটা অংশ সংবিধান রক্ষার চেষ্টা করলেও একটি শ্রেণি বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ একসঙ্গে পাঁচ প্রকল্পে অনুমোদন, বরাদ্দ ৭৭ হাজার কোটি
এই কথা শুনেই আদালত (Calcutta High Court) জানতে চায়, কোন কোন বিচারপতি বিজেপির এবং কারা তৃণমূলের, সেই তালিকা তাঁদের কাছে রয়েছে কি না। থাকলে সেই তালিকা দিতে বলেন বিচারপতি।
অভিষেককে নিয়ে কী বললেন বিচারপতি?
শুনানিতে অভিষেকের আইনজীবী আরও বলেন, বিচারব্যবস্থার কাছে মামলা পড়ে থাকার কারণেই বিজেপির তাণ্ডব চলছে। অথচ কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই অভিযোগের জবাবে বিচারপতি কৃষ্ণা রাও বলেন, ‘এখানে কোনও প্রতিকার না পেলে অন্য আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। সুপ্রিম কোর্ট রয়েছে, এমনকী ভ্যাকেশন বেঞ্চেও যাওয়ার সুযোগ ছিল’।
কী নিয়ে এই মামলা?
সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ভিডিয়ো পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কালীঘাটে তাঁর বাড়ির সামনে পুলিশ নজরদারি চালাচ্ছে এবং রেইকি করছে বলে অভিযোগ করেন তিনি। এই বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের ভিডিয়োও সামনে আনেন।
অভিষেকের ওই ভিডিয়োতে করা মন্তব্য নিয়েই আপত্তি জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের বক্তব্য, রাজনৈতিক লড়াই চলতেই পারে, কিন্তু তার মধ্যে বিচারব্যবস্থাকে জড়ানো উচিত নয়। সেই কারণেই অভিষেকের বিরুদ্ধে ক্রিমিনাল কনটেম্পট বা আদালত অবমাননার মামলা করার আবেদন জানানো হয়েছে। শুনানির সময় তাঁর ফেসবুক পেজের ভিডিয়োটিও আদালত (Calcutta High Court) দেখানো হয়।












