পালাবদলের পরই সতর্ক পদক্ষেপ! রাজ্যের মামলায় রায় স্থগিত রাখার আর্জি হাই কোর্টে

Published on:

Published on:

Calcutta High Court Urged to Pause Verdicts Amid Govt Transition
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজনীতিতে হঠাৎ বড় পালাবদলের পর এবার তার প্রভাব পড়তে শুরু করেছে আদালতের কাজেও। নতুন সরকার গঠনের আগে, কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) রাজ্য সরকারের সঙ্গে যুক্ত মামলাগুলিতে এখনই কোনও রায় না দেওয়ার আর্জি জানালেন বিজেপি ঘনিষ্ঠ আইনজীবীরা। তাঁদের যুক্তি, প্রশাসনিক বদলের এই সময়ে পুরনো সরকারের আইনজীবীরা আর কার্যত সক্রিয় নন, আর নতুন প্যানেল তৈরি হতেও সময় লাগবে।

কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) রাজ্য মামলার রায় স্থগিতের আবেদন

মঙ্গলবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) আইনজীবী সুস্মিতা সাহা দত্ত আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত মামলাগুলিতে এখনই কোনও রায় ঘোষণা করা ঠিক হবে না। আইনজীবীদের বক্তব্য, দীর্ঘদিনের সরকার বদলে যাওয়ায় প্রশাসনিক স্তরেও বড় পরিবর্তন এসেছে। বিদায়ী সরকারের হয়ে যাঁরা এতদিন মামলা লড়ছিলেন, তাঁরা এখন কার্যত ‘ব্রাত্য’ অবস্থায় রয়েছেন।

অন্যদিকে, নতুন সরকার এখনও নিজেদের আইনজীবী প্যানেল গঠন করেনি। ফলে এই মধ্যবর্তী সময়ে যদি কোনও রায় দেওয়া হয়, তাহলে তা ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে বলেই আশঙ্কা তাঁদের। এই প্রেক্ষিতে আদালতের কাছে আবেদন জানানো হয়, যতদিন না নতুন সরকারের আইনজীবীদের তালিকা তৈরি হচ্ছে, ততদিন সংশ্লিষ্ট মামলাগুলি বিচারাধীন রেখেই রাখা হোক।

এই আবেদন শুনে প্রধান বিচারপতি সুজয় পাল সরাসরি কোনও নির্দেশ না দিয়ে জানান, প্রতিটি মামলার বিষয়বস্তু আলাদা করে দেখে তবেই এই অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Another meeting on SIR with the Chief Justice at the High Court today

আরও পড়ুনঃ ভোটে জয়ের পর সকালেই চমক! বড় ঘোষণা শুভেন্দুর, বললেন…

উল্লেখ্য, সোমবার রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। ঠিক কবে নতুন মন্ত্রিসভা শপথ নেবে, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিজেপি। এর মধ্যেই আদালতে (Calcutta High Court) চলা মামলাগুলি নিয়ে সতর্ক অবস্থান নিতে শুরু করেছেন বিজেপিপন্থী আইনজীবীরা। শেষ পর্যন্ত আদালত এই আর্জি কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করবে, তা এখন দেখার বিষয়।