বাংলাহান্ট ডেস্ক : ২০২৬ এর বিধানসভা নির্বাচন বিভিন্ন কারণে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে অন্যতম কারণ হল, এবার ভোটের মুখেই শেষ হয়েছে এসআইআর পর্ব। ভোটার তালিকা ঝাড়াই বাছাইয়ের এই পর্বে বহু ভোটারেরই নাম বাদ পড়েছে। আবার এমন অনেকেও আছেন যারা ভোটার কার্ডটাই (Voter Card) হারিয়ে ফেলেছেন। তবে কি তারা এবার ভোট দিতে পারবেন না?
ভোটার কার্ড (Voter Card) হারিয়ে গেলে কি ভোট দেওয়া যায়?
জানিয়ে রাখি, ভোটার কার্ড যদি হারিয়েও যায় তাহলেও দেওয়া যায় ভোট। সেক্ষেত্রে ভোট দেওয়ার জন্য আরও কিছু পরিচয়পত্র প্রয়োজন হবে। সাধারণত ভোটার কার্ড সঙ্গে নিয়েই ভোট দিতে যেতে হয়। ইলেকশন কমিশনের তরফে দেওয়া হয়ে থাকে এই কার্ড, যা ভোটার হিসেবে নাম নথিভুক্ত থাকার প্রমাণ।

কোন কোন ডকুমেন্ট লাগবে: উল্লেখ্য, ভোটার লিস্টে নাম থাকলে ভোটার কার্ড (Voter Card) ছাড়াও দেওয়া যায় ভোট। সেক্ষেত্রে অন্য কোনও প্রমাণপত্র প্রয়োজন হবে। আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ছবিযুক্ত পাসবুক, MNREGA জব কার্ড, ফটোযুক্ত পেনশন ডকুমেন্ট, সরকারি ইস্যু করা কোনও সার্ভিস আইডি কার্ড, হেলথ ইনস্যুরেন্স স্মার্ট কার্ড- এর মধ্যে যেকোনো প্রমাণপত্র সঙ্গে থাকলেই দেওয়া যাবে ভোট।
আরও পড়ুন : উবার মুখ ফেরালেও আগ্রহী মুম্বই-বেঙ্গালুরুর সংস্থা, কবে থেকে আবার রাস্তায় নামবে শাটল?
ভোটার তালিকায় নাম থাকাই জরুরি: ভোটার তালিকায় নাম থাকাটাই বেশি জরুরি। ভোটার লিস্টে যদি নাম থাকে তবে কোনও সমস্যা নেই। অনায়াসেই দেওয়া যাবে ভোট। কারোর যদি কার্ড হারিয়েও যায় তাহলেও সে ভোট দিতে পারবে।
আরও পড়ুন : আইপিএল দাপটে হু হু করে কমল নম্বর, পরশুরাম নাকি পরিণীতা, কে হল টপার?
যদিও ভোটার কার্ড খুবই জরুরি একটি ডকুমেন্ট। নাগরিকত্বের অন্যতম প্রমাণপত্র এটি। খুবই জরুরি একটি আইডেন্টিটি প্রুফ এটি। তাই ভোটার কার্ড হারিয়ে গেলে দ্রুত নতুন কার্ডের জন্য আবেদন করাই হবে শ্রেয়।












