উবার মুখ ফেরালেও আগ্রহী মুম্বই-বেঙ্গালুরুর সংস্থা, কবে থেকে আবার রাস্তায় নামবে শাটল?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : অফিসযাত্রীদের বড় ধাক্কা দিয়ে হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছে উবার শাটল (Shuttle)। একটা বড় সংখ্যক অফিস যাত্রী প্রতিদিন যাতায়াত করতেন শাটলে। তাই হঠাৎ করেই এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়াতে কার্যত অকূল পাথারে পড়েছিলেন। এমতাবস্থায় মুম্বই ও বেঙ্গালুরুর দুটি সংস্থা শহর কলকাতায় শাটল বাস চালানোর প্রস্তাব নিয়ে সরকারের দ্বারস্থ হয়েছে। তবে এখনও এ বিষয়ে কোনও বিষয়ে সিদ্ধান্ত নেয়নি সরকার।

ফের কলকাতার রাস্তায় শাটল (Shuttle) বাস

জানা যাচ্ছে, উবারের ঘটনা থেকে শিক্ষা নিয়েই তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না পরিবহন দপ্তর। উবার যেভাবে হঠাৎ করেই শাটল বাস পরিষেবা বন্ধ করে দিয়েছে, তেমন ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে তা নিশ্চিত করেই লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার। মূলত জোকা, বেহালা, টালিগঞ্জ, গল্ফগ্রিন, বোড়াল, ডানকুনি, হাওড়া, বালি, বারাসত, ব্যারাকপুর থেকে সেক্টর ফাইভ, নিউটাউনে যাওয়া আসার পরিষেবা দিত শাটল বাস। বহু নিত্যযাত্রীদের অফিসে যাওয়া আসার ক্ষেত্রে ভরসা ছিল উবার শাটল।

When will shuttle service start again in Kolkata

দুই সংস্থা উদ্যোগী: গত ২ এপ্রিল তা বন্ধ হয়ে যাওয়াতে মাথায় হাত পড়ে অনেকের। এর মাঝেই মুম্বই এবং বেঙ্গালুরুর দুটি সংস্থার তরফে প্রস্তাব আসায় আশাবাদী পরিবহন দপ্তর। প্রায় ৩০০ টি এসি বাস শহরের রাস্তায় নামাতে ইচ্ছুক ওই দুই সংস্থা। তবে তাড়াহুড়ো করতে চাইছেন না পরিবহন দপ্তরের কর্তারা। ইতিমধ্যে বাস মালিকদের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে বলে খবর।

আরও পড়ুন : ভারতে ব্যবসায়িক ক্ষেত্রে ক্রমশ প্রভাব বিস্তার মহিলাদের! সামনে এল অবাক করা পরিসংখ্যান

কবে থেকে শুরু লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া: পরিবহন দপ্তরের এক কর্তা জানান, সংস্থাগুলিকে স্পষ্ট জানানো হয়েছে, অন। ডিমান্ড ট্রান্সপোর্টেশান টেকনোলজিস এগ্রিগেটরস আইনের আওতায় লাইসেন্স (Shuttle) নিয়ে ব্যবসা করতে হবে। সংস্থা দুটির পরিকাঠামো এবং আর্থিক স্বচ্ছতা খতিয়ে দেখা হচ্ছে। যদিও শোনা যাচ্ছে, যাত্রীদের স্বার্থে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া দ্রুত শুরু হতে পারে। পাশাপাশি হঠাৎ করে যাতে পরিষেবা বন্ধ করে দেওয়া না হয় সেদিকেও রাখা হবে নজর।

আরও পড়ুন : IAS অফিসার হওয়ার জন্য ছাড়েন ডাক্তারি! আয়নার মাধ্যমে প্রস্তুতি সেরে UPSC-তে সফল অপরাজিতা

জানা যাচ্ছে, দ্রুত লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। সব ঠিকঠাক থাকলে মে মাসের মধ্যেই কলকাতার রাস্তায় ফের নামতে পারে শাটল বাস।