বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর ফুটবল বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছে কেপ ভার্দে (Cape Verde)। শুধু তাই নয়, ইতিমধ্যেই এই দেশ বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছে গিয়ে ইতিহাস তৈরি করেছে। যদিও, কেপ ভার্দের ৩৬ বছর বয়সী অধিনায়ক রায়ান মেন্ডেস এবার গুরুতর অভিযোগের সম্মুখীন হয়েছেন। পাশাপাশি তিনি আইনি বিতর্কেও জড়িয়ে পড়েছেন। মূলত, তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগ সামনে এসেছে।নামিডিয়া রিপোর্ট অনুসারে, নিউজিল্যান্ডের অকল্যান্ডের একটি হোটেলে এক ব্রাজিলীয় মহিলাকে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে তিনি পুলিশের তদন্তের আওতায় এসেছেন। অভিযোগ অনুযায়ী জানা গিয়েছে, যখন কেপ ভার্দে দল ২ টি প্রীতি ম্যাচ খেলতে ওশিয়ানিয়া সফরে গিয়েছিল সেই সময়ে এই ঘটনাটি ঘটেছে।
কেপ ভার্দের (Cape Verde) অধিনায়কের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ:
ব্রাজিলীয় মহিলার চাঞ্চল্যকর অভিযোগ: রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ওই মহিলা নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কেপ ভার্দে দলের দোভাষী হিসাবে কাজ করতেন। ঘটনাটি ঘটেছিল গত ২৭ মার্চ। ওইদিন চিলির বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে কেপ ভার্দে ৪-২ গোলে হেরে যায়। ওই মহিলা স্থানীয় পুলিশকে জানান যে, একটি বৈঠকের অজুহাতে তাঁকে হোটেলের একটি টিম রুমে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি ভেবেছিলেন অনুবাদক হিসাবে কাজ করতে যাচ্ছে। কিন্তু সেখানে পৌঁছে তিনি দেখেন একটি পার্টি চলছে। সেই সময়ে তাঁর শরীর খারাপ লাগায় তিনি দ্রুত নিজের রুমে ফিরে আসেন।

মহিলাটি অভিযোগ করেন যে, এর কিছুক্ষণ পরেই তাঁর রুমের দরজায় টোকা দেওয়া হয় এবং রায়ান মেন্ডেসকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি আরও অভিযোগ করেন, মেন্ডেস জোর করে রুমের ভেতরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। যখন তিনি পালানোর এবং আত্মরক্ষার চেষ্টা করেন, তখন মেন্ডিসস তাঁর গলা টিপে ধরে ঘুষি মারেন ও কামড়ে দেন। ঘটনাটির পরপরই ওই মহিলা তাঁর আঘাতের ছবি তোলেন। যেখানে তার ঠোঁটে কাটা দাগ এবং ঘাড় ও পায়ে গভীর কালশিটে দাগ দেখা যাচ্ছিল।
আরও পড়ুন: শেয়ার বাজারে সঠিক দক্ষতায় করুন বিনিয়োগ! সাহায্য করবে দীপাঞ্জনের এই কোর্স, হবেন লাভবান
ফেডারেশন কোনও সহায়তা প্রদান করেনি: নির্যাতিতা যে, এই ঘটনাটি সম্পর্কে তিনি কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছিলে। কিন্তু কোনও সাহায্য বা সমর্থন পাননি। এদিকে, নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন জানিয়েছে যে, বিষয়টি পুলিশের এখতিয়ারভুক্ত এবং একমাত্র তারাই এই বিষয়ে যথাযথ মন্তব্য করতে পারে। তবে, নিউজিল্যান্ড পুলিশ ১০ এপ্রিল থেকে বিষয়টি নিয়ে ক্রমাগত তদন্ত চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: মহিলাদের বিশ্বকাপে কীভাবে সেমিফাইনালে পৌঁছবে ভারত? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে জানুন সমীকরণ
আর্জেন্টিনার বিরুদ্ধে কেপ ভার্দের ম্যাচ: এবারের বিশ্বকাপে কেপ ভার্দে প্রথম অংশগ্রহণ করেছে। পাঁচ লক্ষের কিছু বেশি জনসংখ্যার এই ছোট্ট দেশটি তাদের প্রথম অংশগ্রহণেই নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জনকারী ক্ষুদ্রতম দেশ হল কেপ ভার্দে। এখন, ৩২ দলের রাউন্ডে কেপ ভার্দেকে আরও একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তাঁরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে। এই ম্যাচটি গত ৩ জুলাই মিয়ামিতে সম্পন্ন হবে। কিন্তু ম্যাচের ঠিক আগে অধিনায়কের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এবং চলমান পুলিশি তদন্ত দলের সমস্যা ও উত্তেজনা অনেক বাড়িয়ে দিয়েছে।













