ওবিসি শংসাপত্র নিয়ে কি সিদ্ধান্ত? ৭ দিনের মধ্যে জানানোর নির্দেশ হাই কোর্টের

Published on:

Published on:

calcutta high court(90)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে চলছে বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া। এসআইআর-এর নথি হিসাবে ওবিসি সংশাপত্র ব্যবহার করা হচ্ছে। এই নিয়েই সম্প্রতি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এসআইআর প্রক্রিয়ায় বাতিল হওয়া ওবিসি শংসাপত্রের (OBC Certificate) ব্যবহার বন্ধ হোক, এই আর্জি জানিয়েই মামলা দায়ের হয় রাজ্যের সর্বোচ্চ আদালতে। বুধবার সেই সংক্রান্ত মামলাতে বড় সিদ্ধান্ত নিল হাইকোর্ট।

ওবিসি সার্টিফিকেট নিয়ে সিদ্ধান্ত কমিশনেরই, বলল হাই কোর্ট | Calcutta High Court

আদালত জানাল, এসআইআরের নথি হিসাবে ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্যতা পাবে কি না, সেই সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন নিক। কমিশনকে বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, আগামী ৭ দিনের মধ্যে উপযুক্ত কারণ দেখিয়ে বাতিল হয়ে যাওয়া ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য কি না তার সিদ্ধান্ত জানাতে হবে।

মামলাকারীর দাবি, ২০১০ সালের পর থেকে রাজ্যের OBC সার্টিফিকেট বাতিল হয়েছে। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। SIR পর্বে ২০১০-২০২৪ এই সময়ের ওবিসি শংসাপত্রকে যাতে মান্যতা না-দেওয়া হয়, সেই বিষয়ে কমিশনের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে গেলেও নির্বাচন কমিশন সেই বিষয়ে কোনও পদক্ষেপ না-করায় হাইকোর্টে মামলা করা হয়েছে।

তিনি বলেন, গত বছর ২২ মে হাই কোর্ট ২০১০ সালের পর তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়ে আদালত জানিয়েছিল, ওই সব সার্টিফিকেট ভবিষ্যতে আর কোথাও ব্যবহার করা যাবে না। তাই সেই নথি যাতে SIR প্রক্রিয়াতেও ব্যবহার না করা হয় তা নিশ্চিত করা হোক।

উল্লেখ্য, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। গত বছর কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল। সেই সময় হাই কোর্টের নির্দেশে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট এক ধাক্কায় বাতিল হয়ে যায়।

এরপর সেই মামলার জল গড়ায় সর্বোচ্চ আদালতেও। আদালত ফের রাজ্যকে ফের সমীক্ষা করার নির্দেশ দেয়। রাজ্য নয়া ওবিসি সংরক্ষণের তালিকা তৈরি করলে ফের মামলা দায়ের হয়। হাইকোর্ট ফের স্থগিতাদেশ জারি করলে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। রাজ্যের সেই মামলা বর্তমানে সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

Calcutta High Court

আরও পড়ুন: আজ থেকে শীতের ঝোড়ো ব্যাটিং শুরু! দক্ষিণবঙ্গে আর কতটা বাড়বে ঠান্ডা? আবহাওয়ার খবর

প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে৷ আজ থেকে শুরু হবে শুনানি এবং নথি যাচাইয়ের প্রক্রিয়া৷ শুনানি পর্বে রাজ্যে প্রমাণ হিসাবে কমিশন যে ১৩টি নথির কথা বলেছে তার মধ্যে রয়েছে ওবিসি’র জাতিগত শংসাপত্রও। ওই বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেটের ব্যবহার বন্ধের আবেদন জানিয়েই মামলা হয়েছে হাইকোর্টে।