বাংলা হান্ট ডেস্কঃ হাতে মাত্র ২৪ ঘন্টা তারপরেই ডিসেম্বর মাস পরে গেল। আর কলকাতায় ক্রিসমাসের আগে ট্রাফিক নিয়ন্ত্রণ (Kolkata Traffic) নিয়ে কড়া নজরদারি শুরু হয়েছে। প্রতিবছরেই পার্ক স্ট্রিট, ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে অলিপুর চিড়িয়াখানা সহ সায়েন্স সিটি সর্বত্রই ট্রাফিক ও পথচারীর সংখ্যা বেড়ে যায়। এবছরে তার ব্যতিক্রম তো হবেই না উল্টে এই সময় প্রায় ২.৫ লক্ষ পথচারীর ভিড় হবে বলে আশঙ্কা কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police)। ফলে এই বিশাল পরিমাণ মানুষের নিরাপত্তা দেওয়া নিয়ে জারি হল বিশেষ নির্দেশ।
বড়দিনের ভিড় সামলাতে নির্দেশ জারি কলকাতা ট্রাফিক পুলিশের
এই সময়টাই আলিপুর চিড়িয়াখানার আশেপাশের অবস্থা সবচেয়ে বেশি খারাপ হয়ে যায় বলে জানা যাচ্ছে। একদিকে যেমন পিটিএস ক্রসিংয়ের চাপ তেমনি বিদ্যাসাগর সেতুতে কাজ হওয়ার জেরে যানজটের সম্ভাবনাও বাড়ছে। বড়দিনে চিড়িয়াখানার অতিরিক্ত গেট খুলে দেওয়া হয় জনসাধারণের সুবিধার জন্য। তাঁরা যাতে বাস ধরতে বা ঠিকমত বেরোতে পারেন সেই নিয়ে ব্যবস্থা করতে হবে।

এক্ষেত্রে কলকাতা পুলিশের এক কর্মকর্তা জানান, বাস চলাচল নিয়ন্ত্রণ থেকে রাস্তায় যাতে অনেক সংখ্যক মানুষ ছড়িয়ে না পড়ে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফুটওভার ব্রিজের দুই প্রান্তে আরও বেশি করে পুলিশ মোতায়েন করা হবে। এতে করে ধাক্কাধাক্কির মত পরিস্তিতি এড়িয়ে জেওয়া যায়।
আরও পড়ুনঃ বিল পেশের আগে দিল্লিতে বৈঠক ও নৈশভোজ, ‘ভিকট্রি সাইন’ দেখিয়ে বড় ইঙ্গিত শুভেন্দু অধিকারীর!
অন্যদিকে জেএল নেহরু রোড ও ময়দান এলাকায়ও পুলিশ মোতায়েন বাড়ানো হচ্ছে। পথচারীদের বেআইনিভাবে রাস্তা পার হওয়ার প্রবণতা রুখতে ১৫ থেকে ২০টি জায়গা চিহ্নিত করা হয়েছে। পার্ক স্ট্রিটে পথচারী চলাচল নিয়ন্ত্রণ করা হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্বোধন করার পর। তাছাড়া প্রবেশপথেও অতিরিক্ত ব্যারিকেড বসানো হবে বলে জানা যাচ্ছে। একদিক দিয়ে ঢোকা ও অন্যদিক দিয়ে বেরোনোর ব্যবস্থা রাখা হচ্ছে যাতে ভিড় নিয়ন্ত্রণে থাকে।
এছাড়া শীতকালীন এই হটস্পটগুলোতে যাতায়াত সহজ করতে পশ্চিমবঙ্গ পরিবহন সংস্থা বা WBTC এর বাস রুট পুনর্বিন্যাস করা হচ্ছে। যেটা আগামী ১ জানুয়ারি পর্যন্ত লাগু হবে। তবে আপনি যদি কলকাতার রাস্তায় ভিড় ও ট্রাফিক জ্যাম এড়াতে চান তাহলে মেট্রোতে যাতায়াত করতে পারেন।












