মূল্যায়ন প্রক্রিয়ায় বদল, প্র্যাকটিক্যাল নম্বর জমায় অনলাইন ব্যবস্থা CBSE-র

Published on:

Published on:

CBSE extends deadline for submission of digital assessments practical marks
Follow

বাংলা হান্ট ডেস্ক: আর কিছুদিন পর থেকেই শুরু হতে চলেছে সিবিএসসির দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। তবে এই পরীক্ষার আগে প্রাকটিক্যাল পরীক্ষার নম্বর জমা দেওয়ার শেষ দিন জানিয়ে দিলো বোর্ড। এখনো পর্যন্ত এই প্রক্রিয়া ৩০ শতাংশ স্কুল সম্পূর্ণ না করায় নির্দিষ্ট দিন পর্যন্ত নম্বর জমা দেওয়ার সুযোগ দিতে চলেছে বোর্ড। পাশাপাশি প্রজেক্ট, ইন্টারনাল অ্যাসাইনমেন্ট ও সমস্ত নম্বর অনলাইনের মাধ্যমে জমা করতে হবে।

ডিজিটাল মূল্যায়ন, প্র্যাকটিক্যাল নম্বর জমায় সময়সীমা সিবিএসই-র (CBSE)

সূত্রের খবর ২০২৬-এ দশম ও দ্বাদশের পরীক্ষায় বসবে প্রায় ৪৬ লক্ষ পরীক্ষার্থী। এত সংখ্যক পরীক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়নের জন্য ‘অন স্ক্রিন মার্কিং’ চালু করতে চলেছে বোর্ড। পাশাপাশি এবার থেকে কোনও বিশেষ কেন্দ্রে খাতা পাঠাতে হবে না। তার বদলে অনলাইনে একটি বিশেষ পোর্টাল মারফত নম্বর পাঠানোর সুযোগ থাকছে (CBSE)।

CBSE extends deadline for submission of digital assessments practical marks

আরও পড়ুন: দোল মানেই পুরুলিয়া? পলাশ দেখতে কোন কোন জায়গা রাখবেন তালিকায়

তবে, এই পদ্ধতিতে আপাতত দ্বাদশের পড়ুয়াদের খাতার মূল্যায়ন হতে চলেছে। স্কুলের কম্পিউটার ব্যবহার করে খাতা দেখা, নম্বর মিলিয়ে নেওয়ার কাজ করা হবে।

যদিও দশমের পড়ুয়াদের খাতা দেখার ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে মূল্যায়ন চালু করা হবে না। তাদের খাতা আগের মতোই নির্দিষ্ট কেন্দ্রে পাঠাতে হবে।এছাড়াও অনলাইনে খাতা দেখার জন্য যে বিশেষ পোর্টাল চালু করা হয়েছে, তাতে স্কুল শিক্ষকদের নাম, বিষয়, অভিজ্ঞতা, জন্ম তারিখ, ফোন নম্বর এবং ই-মেল আইডি-র তথ্য থাকা আবশ্যক।

এই সমস্ত তথ্য ওই পোর্টালের মধ্যে স্কুলগুলিকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পোর্টাল থেকে কী ভাবে খাতা দেখতে হবে, কোথায় নম্বর জমা দিতে হবে, তা জানাতে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণও দেবে সিবিএসই (CBSE)।